এক্সপ্লোর

RG Kar Medical College: দুই সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র আরজি কর, আহত বেশ রয়েকজন ডাক্তারি পড়ুয়া

পরীক্ষা শেষে টিএমসিপি-র সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। হামলার অভিযোগ আরজি কর স্টুডেন্টস ইউনিটির সদস্যদের বিরুদ্ধে।

কলকাতা: রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল (RG Kar Medical College)। ডাক্তারি পড়ুয়াদের দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ। আহত কমপক্ষে ৭-৮ জন ডাক্তারি পড়ুয়া। আজ ছিল এমবিবিএস-এর (MBBS) ফাইনাল ইয়ারের পরীক্ষা। পরীক্ষা শেষে টিএমসিপি-র (TMCP) সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। হামলার অভিযোগ আরজি কর স্টুডেন্টস ইউনিটির সদস্যদের বিরুদ্ধে। গত ২ দিন ধরে তাঁদের উপর হামলা চালিয়েছে টিএমসিপি, জবাব চাইতে গিয়েছিলেন, হামলা করেননি বলে দাবি স্টুডেন্টস ইউনিটির সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সম্প্রতি  রোগী-সহায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গন। করোনার (Corona Pandemic) প্রকোপ কেড়ে নিয়েছিল অনেকের জীবন (Life)-জীবিকা (Lifelyhood)। করোনার প্রভাব ফিকে হওয়ার পরও এবার কোপ পড়ে চাকরিতে। করোনাকালে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার (West Bengal Government)। আর যে সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পরই তীব্র বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)। কোভিড ওয়ার্ডে (Covid Ward) নিয়োগ হওয়া অস্থায়ী কর্মীদের (Temporary Employees) কাজে আসতে বারণ করে দেয় কর্তৃপক্ষ। আর যার পরই রোগী-সহায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গন।

অন্যদিকে হিন্দু হস্টেলের পর এবার সল্টলেকে গার্লস হস্টেলের গেট ভেঙে দখল নিল প্রেসিডেন্সির পড়ুয়ারা। এ দিন বিকেলে সল্টলেকে হস্টেলের সামনে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। এরপর মূল গেট ভেঙে একদল পড়ুয়া ভেতরে ঢোকেন। অভিযোগ, সরকারের নির্দেশের পরেও বন্ধ রয়েছে হস্টেল। এদিন হস্টেলে ঢুকে নিজেদের ঘরের চাবি হাতে তুলে নেন আন্দোলনকারী পড়ুয়ারা। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের দখল নেন পড়ুয়ারা। 

ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির (Presidency University) হিন্দু হস্টেল (Hindu Hostel)ও সল্টেলেকের গার্লস হস্টেল। দুই হস্টেল খোলার জন্য আন্দোলন করছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আন্দোলনে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এক ছাত্রী অভিযোগ, "কর্তৃপক্ষ কোনও দায়িত্ববোধ দেখাচ্ছে। আমরা কীভাবে থাকব তা নিয়ে কিছু বলছে না। আমরা অফলাইন ক্লাস করছি। তারপর কোথায় ফিরব জানি না। মাথার উপরে ছাদ নেই। বহু দূর থেকে ছাত্রছাত্রীরা এসেছে পড়তে। তাঁদের মধ্যে কেউ প্রথমবার কলকাতায় এসেছে। হস্টেল ছাড়া তাঁদের কোথাও থাকার জায়গা নেই। তাঁরা ক্লাস করতে পারবেন না। পড়াশোনাও হবে না। কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget