এক্সপ্লোর

RG Kar Case: 'আচমকাই বদলে গেছিল জীবনযাত্রা-চালচলন', সন্দীপ-'সঙ্গে' বিস্ময়কর উত্থান ধৃত ২ ভেন্ডরের !

CBI Investigation: আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের দুই ভেন্ডর বিপ্লব সিংহ ও সুমন হাজরা।

ব্রতদীপ ভট্টাচার্য, সাঁকরাইল (হাওড়া) : আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। অভিযোগ, এই দু'জনকে বেআইনিভাবে প্রচুর সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব ছিল তাঁদের। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা--- দু'জনেরই বাড়ি হাওড়ায়। সেখানকার বাসিন্দাদের দাবি, গত কয়েকবছরে আচমকাই বদলে গেছিল এই দু'জনের জীবনযাত্রা এবং চালচলন।

আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের দুই ভেন্ডর বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দু'জনই সন্দীপ ঘোষের অত্য়ন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

অভিযোগ, হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব জিনিস তাঁরাই সরবরাহ করতেন। আর বেআইনিভাবে সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। এভাবেই ফুলেফেঁপে উঠেছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা।

দু'জনেরই বাড়ি হাওড়ার সাঁকরাইলে বাসুদেবপুরে একই এলাকায়। সেখানে পৌঁছে জানা গেল--- গত কয়েক বছরে তাঁদের জীবনযাত্রা এবং চালচলন আমূল বদলে গেছে। হাওড়ার বাসুদেবপুরের এক বাসিন্দা বলেন, 'ওঁদের জীবনযাপন যা চলত সাধারণ মানুষের সঙ্গে তুলনার বাইরে। বিলাসবহুল জীবনযাপন করতেন। দুইজনেই।' অপর এক বাসিন্দা বলেন, 'জীবনযাপন মানে কী...একদম সেই নেতা-মন্ত্রীর মতো জীবনযাপন করতেন। আগে আর্টিস্টের কাজ করতেন। ব্যানার লিখতেন। বিলাসিতা অনেক বেড়ে গিয়েছিল।'

স্থানীয়দের দাবি, ধৃত বিপ্লব একসময়ে ব্য়ানার আঁকতেন। বাবা ছিলেন একটি মেডিক্য়াল কলেজের চতুর্থ শ্রেণির কর্মী। এখন সেই বিপ্লবের বাড়ি দেখলে তাক লেগে যাবে! ধৃত বিপ্লব সিংহর এক প্রতিবেশী বলেন, 'বিপ্লব সিংহ একেবারে অশিক্ষিত। আর চলনবলন...অশিক্ষিত লোকের টাকা হলে, তাঁকে দেখে বুঝতে পারবেন। গলায় সোনা, কম দামি জায়গা বেশি দামে কিন ফেললেন।' 

বিপ্লব সিংহ 'মা তারা ট্রেডার্স' নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতির মামলায় CBI যে FIR করেছিল, তাতে ‘মা তারা ট্রেডার্স’ নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে CBI সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। ধৃত সুমন হাজরা 'হাজরা মেডিক্য়াল' নামে হাওড়ার সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। তাঁর বাড়ি বিপ্লবের বাড়ির কাছেই। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও সুমন হাজরার দোকান খোলা হয়েছিল। পরে তার ঝাঁপ ফেলে দেওয়া হয়।

ধৃতদের জেরা করে কি আর জি কর মেডিক্য়ালে দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্য়কর কোনও তথ্য় সামনে আসবে? সেটাই দেখার।

সেরা শিরোনাম

SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget