এক্সপ্লোর

RG Kar Case : আবার RG কর ! মর্গে মত্ত ডোমেদের মারপিটে ভাঙল কম্পিউটার, বন্ধ পোস্টমর্টেম

সকাল থেকে বন্ধ মর্গ। ময়নাতদন্ত শুরুই হয়নি মৃতদেহগুলির। মর্গের সামনে অপেক্ষায় মৃতের আত্মীয় স্বজনরা।

সন্দীপ সরকার, কলকাতা : গত কয়েকমাস ধরে শিরোনামে আরজি কর মেডিক্যাল । আবারও তুমুল উত্তেজনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে। সকাল থেকে বন্ধ মর্গ। ময়নাতদন্ত শুরুই হয়নি মৃতদেহগুলির। মর্গের সামনে অপেক্ষায় মৃতের আত্মীয় স্বজনরা। সকাল থেকে এসেও মেলেনি দেহ। মিলবেই বা কী করে ? ময়নাতদন্তই তো হয়নি। কেন এমন পরিস্থিতি ? 

বৃহস্পতিবার রাতেই আরজি কর মেডিক্যালে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। মর্গের মধ্যেই মারপিট লেগে যায় তিন ডোমের ! মারামারি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় চুরমার হয়ে যায় ডিপার্টমেন্টের কম্পিউটার । তৈরি হয় চরম বিশৃঙ্খলা। হাসপাতাল সূত্রে খবর, তিন ডোমই ছিলেন মত্ত অবস্থায়। ঠিক কী বিষয় নিয়ে হাতাহাতি , তা সঠিক জানা যায়নি। তবে  এদের কেউই হুঁশে ছিলেন না বলেই জানা গিয়েছে। তাই এর জেরে বিভাগে জিনিসপত্র ভেঙেচুরে যায়।

টালা থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক নিয়ে অশান্তি, কী কী ক্ষতি, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ । হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে ময়নাতদন্তের কাজ। ফলে  চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন অপেক্ষারত মৃতের বাড়ির লোকজন। কখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, তারই অপেক্ষায় তারা। হয়ত অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্তই।  

আরজি করে মেডিক্যালে গত ৮ অগাস্ট তরুণী চিকিৎসকের ভয়ঙ্কর মৃত্যুর পর হাসপাতালের অনেক কীর্তিকলাপ সামনে আসে। বিস্ফোরক অভিযোগ করেন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক। তিনি দাবি করেছিলেন, আর জি করে মরদেহ নিয়ে দালালচক্র চলত রীতিমতো। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালালচক্র । মর্গের কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে বিরাট আর্থিক বেনিয়ম চালাতেন সন্দীপ ঘোষ ! অভিযোগ, 'ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে। দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত ১০ হাজার টাকার প্যাকেজ। দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হত মোটা টাকা। টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হত স্টিচ করে নিতে। মর্গে দেহ রাখতেও নেওয়া হত হাজার হাজার টাকা' এমনই সব বিস্ফোরক অভিযোগ করেছিলেন ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক।  

এছাড়াও আর জি করের মর্গ নিয়ে হালফিলে মারাত্মক সব অভিযোগ সামনে এসেছে। এবার সেখানেই ডোমেদের মারপিটে ভাঙল কম্পিউটার ! 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget