এক্সপ্লোর

RG Kar News: 'মনে হয়নি ওটা একজনের পক্ষে করা সম্ভব', মন্তব্য আরজি করের ইন্টার্ন, TMCP নেতা সারিফ হাসানের

RG Kar News Update: প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে।

আবির দত্ত, কলকাতা: আরজি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে (RG Kar News) কি সঞ্জয় রায় (Sanjay Roy) একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবার এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারিফ সাফ জানিয়েছেন, তাঁর দেখে মনে হয়নি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব। তাঁর আরও দাবি, CCTV নজরদারি এড়িয়েও ওই ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব।

প্রথমবার ক্য়ামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্য়কর তথ্য় সামনে আনলেন আরজি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান (Intern Doctor)। যাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। যিনি হাসপাতালের তৃণমূল (TMC) ছাত্র পরিষদের ইউনিটের সহ সভাপতি।

প্রশ্ন: আপনাকে সেটা বলল, মানে আপনি ইউনিয়নের কেউ ছিলেন এই জন্য, নাকি না অন্য কিছু?

সারিফ হাসান: আমি শাসক দলের সঙ্গে যুক্ত ছিলাম ওই কারণে...

প্রশ্ন: কোন পদে?

সারিফ হাসান: আমি সহ সভাপতি ছিলাম।

প্রশ্ন: কীসের?

সারিফ হাসান: ছাত্র পরিষদের। 

প্রশ্ন: তৃণমূলের কংগ্রেস ছাত্র পরিষদ? আরজি কর মেডিক্যাল কলেজে?

সারিফ হাসান: হ্যাঁ। আরজি কর মেডিক্যাল কলেজের।

প্রশ্ন: আপনি কি মনে করেন যে, সঞ্জয় রায় একা রয়েছে বা সঞ্জয় রায়ই রয়েছে বা অন্য কিছু মনে করেন - এই তিনটে সম্ভাবনার মধ্যে?

সারিফ হাসান: সঞ্জয় রায় করেছে কি করেনি, ওটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সঞ্জয় রায় করেইছে। আর ওর সঙ্গে কেউ ক্রাইমে ওকে সাহায্য করেছে বা ইনভলভ করেছে কি না ওই বিষয়টা তো তদন্তের ব্যাপার। সিবিআই তদন্ত করছে। 

প্রশ্ন: আপনাদের সন্দেহ কী?

সারিফ হাসান: আমাদের, একটা সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনও দিনও এটা দেখে মনে হয়নি ওটা একজনের কারও করার পক্ষে সম্ভব, এই কাজটা। 

প্রশ্ন: মৃতদেহ উদ্ধারের জায়গায় পৌঁছনোর রাস্তা একটাই? এমন রাস্তাও আছে, যা সিসিটিভি-র নজরদারির বাইরে?

সারিফ হাসান: সিসিটিভি ক্যামেরা গোটা চেস্ট ডিপার্টমেন্টের এন্ট্রান্সের ওই করিডরটায় আছে। কিন্তু পিছনের যে গেটগুলো আছে, সেই গেটগুলোতে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। এটাও সিবিআই-এর একটা তদন্তের মধ্যে আছে। পিছনের যে গেটটা আছে... সেই গেটে আপনার কোনও সিসিটিভি ক্যামেরা বা এই সমস্ত কোনও ব্যবস্থা নেই। সেইখান থেকে যদি কেউ করে বেরিয়ে যায় ওটা কে কীভাবে বুঝতে পারবে? ওইগুলোই তদন্ত করছে সিবিআই। 

প্রশ্ন: ওই দিন অন্য কোনও জায়গাতেও কোনও অনুষ্ঠান বা কোনও গেট টুগেদার - এরকম কিছু চলছিল?

সারিফ হাসান: শুনেছিলাম যে, কে বি বয়েজ হস্টেলে, কোনও একটা গেট টুগেদারের ব্যবস্থা ছিল। কিন্তু আমিও সেখানে যাইনি। আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব। 

আরও পড়ুন: RG Kar News: 'ওঁদের থেকে শিখছি প্রতিবাদ কীভাবে করতে হয়...', আন্দোলনকারী চিকিৎসকদের প্রশংসায় সুদীপ্তা

হাসপাতালের চারতলায় ঘটনাস্থলের আশেপাশে কোথায় CCTV আছে? CCTV-র নজর এড়িয়ে কোন রাস্তা ধরে অকুস্থলে পৌঁছনো যায়? সোমবার সেখানে পৌঁছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন CBI অফিসাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget