এক্সপ্লোর

RG Kar News: 'সহ্য সীমা পেরিয়ে যাচ্ছে, তাই বিচারের দাবিতে ফের পথে' নামলেন ছোটপর্দার শিল্পীরা

Television Artists Protest: ইন্দ্রপুরী স্টুডিও থেকে প্রতিবাদে রাস্তায় নামেন ছোটপর্দার শিল্পীরা। দেশপ্রিয় পার্কের উদ্দেশে শুরু হয় মিছিল।চলে স্লোগানিং। যোগ দিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু প্রমুখ।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) দিকে দিকে প্রতিবাদের ঝড়। বারবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিচ্ছেন সাধারণ মানুষ থেকে একাধিক শিল্পীরা। আজ, রবিবার আন্দোলনের ডাক দিয়েছিলেন টেলি আর্টিস্টরা (Tele Artists)। ইন্দ্রপুরী স্টুডিও থেকে প্রতিবাদে রাস্তায় নামেন ছোটপর্দার শিল্পীরা (Television Industry)। দেশপ্রিয় পার্কের উদ্দেশে শুরু হয় মিছিল।চলে স্লোগানিং। যোগ দিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, শ্রুতি দাস, মানসী সিন্হা প্রমুখ। 

ছোটপর্দার ডাকে প্রতিবাদে পথে নামলেন টেলিভিশন শিল্পীরা

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বন্দ্যোপাধ্যায় বলেন, 'জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড। এটুকুই বলার। সহ্য সীমা অতিক্রম করে যাচ্ছে, সেই কারণে আজ ফের আমরা পথে নেমেছি। কিন্তু আজ আমাদের প্ল্যাকার্ডের বাইরে কোনও বক্তব্য নেই। 'মাছ ঢাকতে খুঁজছ শাক, তিলোত্তমা বিচার পাক'।' রাতে মহিলাদের কাজের পরিমাণ কমানোর প্রসঙ্গে রাহুলের বক্তব্য, 'এইটা সবথেকে লজ্জাজনক। সাংবাদিকদের, অভিনেত্রীদের, আমার সহকর্মীদের কাজ সেরে রাত ২-৩টেয় ফিরতে হয়, তাহলে কি সকলে কাজ করা ছেড়ে দেবে?'

অভিনেত্রী তুলিকা বসু বলছেন, 'সময় লাগবে, কিন্তু বিচার হবে। আমরা মানুষ, মহিলা পুরুষ ভেদাভেদ এখনের সমাজে নেই। আমরা পিছিয়ে যেতে চাইছি না, এগোতে চাই। কাজ সবসময় করব, যখন দরকার পড়বে।' অঞ্জনা বসুর পরিষ্কার দাবি, 'আমরা বিচার চাই। আবারও পথে নেমেছি। আমাদের ধৈর্য্যের শেষ নেই। আমরা গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি, শিল্পী কলাকুশলীরা আবারও রাস্তায় নেমেছি। শুধুমাত্র বিচারের জন্য।' 

কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সিবিআই তদন্ত করছে। আমার এখনও পর্যন্ত বিশ্বাস আছে ন্যায় বিচার আছে। যদি তা না হয়, কিছু সাধারণ মানুষ, যাঁরা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, প্রত্যেকের বিশ্বাস হারাবে।' রুকমা রায় বলছেন, 'রাত্রিবেলায় কাজ করার অধিকার যেমন ছেলেদের তেমন মেয়েদেরও। আমরা বহু রাত কাজ করেছি। এবং আগামী দিনেও করতে হবে।' জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, 'জাস্টিস তো পাবই। সেটা যেন বিলম্বিত না হয়।'

 

আরও পড়ুন: Parimal Dey : 'সরকারের সিদ্ধান্ত অনেকখানি দায়ী', আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'বঙ্গরত্ন' সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে

অন্যদিকের আরজি কর কাণ্ডের প্রতিবাদ, পরপর পুজো অনুদান প্রত্যাখ্যান। রাজ্য সরকারের অনুদানে 'না' হুগলির আরও একটি পুজো কমিটির। এবার পুজো অনুদান প্রত্যাখ্যান কোন্নগরের মাস্টারপাড়া দুর্গোৎসব কমিটির। পুজো অনুদানের ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটিরও। কলকাতা থেকে জেলা, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পরপর রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান। অনুদান চাই না, বিচার চাই স্লোগান বারাসাতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতির সদস্যদের। রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করল জয়নগরের সৃজনী সঙ্ঘও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget