এক্সপ্লোর

CU VC on RG Kar News: 'এটা চাপিয়ে দেওয়া উৎসব...', 'স্পষ্ট কথা' কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের; কী বলল তৃণমূল ?

Mamata Banerjee: আর জি কর কাণ্ডে রাজ্য়জুড়ে প্রতিবাদের আবহে সবাইকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছর উদযাপনের সূচনা অনুষ্ঠানে উপাচার্যের গলায় উঠে এল আর জি কর-কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

উপলক্ষ সার্ধ্বশতবর্ষ পেরনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছরের উদযাপনের সূচনা। ১৯৫০ সালে, এই বিশ্ববাদ্যলয়ে সাংবাদিকতার দু-বছরের স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। দীর্ঘ ইতিহাস পেরিয়ে ৭৫ বছর উদযাপনের সূচনাপর্বে সেনেট হলে খোদ উপাচার্যের গলায় উঠে এল আর জি কর-কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ।

আর জি কর কাণ্ডে রাজ্য়জুড়ে প্রতিবাদের আবহে সবাইকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছিলেন, আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন। 

সোমবার উৎসব প্রসঙ্গে মুখ খুলে কড়া সমালোচনা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত । তিনি বলেন, "কর্মক্ষেত্রে একটি মেয়ের এই ধরনের ধর্ষণ এবং মৃত্যু যার প্রতিবাদ করার জন্য, আজ বাচ্চা বাচ্চা ছেলেরা মঞ্চের উপরে অনশন করে রয়েছেন। আমি বলতে চেয়েছি, প্যান্ডেল দেখতে সেজেগুজেতে সবাইকে বেরোয়, সেজেগুজে বেরিয়ে যাঁরা মানুষের মঙ্গলের জন্য উপবাসে রয়েছেন, তাঁদের একবার দেখে যেও। এটা চাপিয়ে দেওয়া উৎসব। আমি মনে করি তাই। ধর্ম বিশ্বাস নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কারো আছে, কারো নেই। দুর্গাপুজো অঞ্জলি দিতে চায় দেবে। কিন্তু উৎসবের যে আনন্দ, জোর করে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের মনে !"

এনিয়ে অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল কংগ্রেস প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ওঁকে তো শুনেছি ওঁর রাজ্যপাল জোর করে চেয়ারে চাপিয়ে দিয়েছেন। সেই চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনও ঠিক। সুতরাং, আমার মনে হয় বাংলার উৎসবকে অপমান করার কোনও অধিকার উপাচার্যের নেই। প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে। উৎসব উৎসবের জায়গায় থাকবে। উৎসবের এত বড় অর্থনীতি...বহু শ্রমজীবী মানুষ জড়িত, তাঁদের বঞ্চিত করার অধিকার কারো নেই।"

৭৫ বছর উদযাপন উপলক্ষ্য়ে ডাক টিকিট প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণও করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন সাংবাদিকতা বিভাগের বর্তমান এবং প্রাক্তনীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget