এক্সপ্লোর

RG Kar News: 'মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? মাইনে নেওয়ার সময়, পদোন্নতির সময় বিশ্বাস হয়?' জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ মন্ত্রীর

RG Kar News Doctors Protest: জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, 'ভণ্ডামি করছেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা।

কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার আজ সপ্তম দিন। বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। ৫ দফা দাবিতে এখনও অনড় তাঁরা। আর এবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর।


একদিকে বৈঠক চেয়ে ফের মুখ্যমন্ত্রীর চিঠি, অন্যদিকে আক্রমণ তাঁরই মন্ত্রিসভার সদস্যের। জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, 'ভণ্ডামি করছেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের পিছনে কোনও রাজনৈতিক শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয়! পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস হয়? যাঁরা করছেন দ্বিচারিতা করছেন, অন্যায় করছেন। বাংলার মানুষের ধৈর্যর পরীক্ষা নেবেন না'। 

প্রসঙ্গত, এদিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান জানান হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। তবে সেই আহ্বানপত্রে এও বলা হয়েছে- 'বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না। বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয়পক্ষকে দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে'।  ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি সরকারের। 

তবে এই প্রেক্ষাপটে সিদ্দিকুল্লা চৌধুরীর এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। শুধু সিদ্দিকুল্লা নন, শনিবারই আন্দোলনকারীদের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক  তাপস চট্টোপাধ্যায় বলেন, 'ছোটবেলা থেকে আন্দোলন করে আমরা বড় হয়েছি, লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াইয়ের মধ্যে একটা জেদ থাকে। হাততালি দিয়ে দিয়ে, ডিস্কো ডান্স করে কোনও আন্দোলন সফল হয় না, কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা কখনও হয় না, আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে।' 

আরও পড়ুন, 'এক দেশ এক নির্বাচন' চালু মোদি সরকারের মেয়াদকালেই? জোরকদমে শুরু কাজ?

তবে পাল্টা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। কিঞ্জল নন্দ বলেন, 'আমরা গান গাইব, আমরা গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকব, আমরা নাচব... আমরা আমাদের আন্দোলন করব। আমরা আমাদের ন্যায়ের পথে আছি, আমরা কোনও মিথ্যা কথা বলছি না যে, আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎ সাহস আছে, যা করব বুক বাজিয়ে করব।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget