এক্সপ্লোর

RG Kar News: আর জি কর কাণ্ডের তদন্তে নতুন মোড়, CBI র‍্যাডারে তৃণমূল নেতা

RG Kar News Update: সূত্রের খবর, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস।

প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar News) তদন্তে নতুন মোড়। এবার সিবিআই র‍্যাডারে আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে। 

সিবিআই র‍্যাডারে তৃণমূল নেতা: সূত্রের খবর, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। ৯ অগাস্ট বেলা ১২টায় হোটেলে চেক ইন করেন আশিস। ১০ অগাস্ট সকাল ১১টায় চেক আউট করেন আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা। এদিন ভিজিটর্স বুক নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন হোটেলের কর্মীরা। সিবিআইয়ের নোটিসে উল্লেখ করা হয়েছে, অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই আশিস পাণ্ডেকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেখানেই দেখা যায়, একটা মোবাইল থেকে সল্টলেকের হোটেলে বুকিং করা হয়েছিল। আরজি করের চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার হয় ৯ অগাস্ট। ওইদিনই বুক করা হয় সল্টলেকের হোটেল। সেই সূত্র ধরেই ওই হোটেল যান সিবিআই গোয়েন্দারা। এরপর এদিন সকালে দুই হোটেল কর্মী এসে সিবিআই দফতরে এসে যাবতীয় নথি জমা দেন। ওই হোটেল সূত্রে খবর, গত ৯ অগাস্ট যে সময় ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় আরজি কর সেদিনই ওই হোটেলে যান হাসপাতালেরই এক কর্মী। সারারাত সেখানেই ছিলেন। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট সকালে সেখান থেকে বেরিয়ে যান। সবদিক তদন্ত করে দেখছে সিবিআই।                             

এদিকে মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ১০ দিনে পড়ল ধর্না। কর্মবিরতির ৪১ তম দিন। মুখ্যসচিবের কাছ থেকে মেল না আসায়, মনোজ পন্থকে মেল করল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সরকারের থেকে নতুন নির্দেশিকা চেয়ে মেল করেন আন্দোলনকারীরা। এখনও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Flood Situation: বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়াতে ডাক্তারদের আহ্বান মুখ্যমন্ত্রীর, 'অভয়া ক্লিনিক' তৈরির ঘোষণা আন্দোলনকারীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget