এক্সপ্লোর

West Bengal Flood Situation: বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়াতে ডাক্তারদের আহ্বান মুখ্যমন্ত্রীর, 'অভয়া ক্লিনিক' তৈরির ঘোষণা আন্দোলনকারীদের

RG Kar Junior Doctors Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা কবলিত হয়ে পড়েছে। কী বললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি (Flood Affected Areas) পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁশকুড়ার পর উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখতে যান তিনি। বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্র ও DVC-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এর পাল্টা বন্যা বিধ্বস্তদের জন্য 'অভয়া ক্লিনিক' গড়ে তোলার ঘোষণা করলেন আন্দোলনরত চিকিৎসকেরা (Protesting Junior Doctors)।

বন্যা বিধ্বস্তদের সাহায্যার্থে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর, পাল্টা 'অভয়া ক্লিনিক' ঘোষণা আন্দোলনকারীদের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই সময় ডাক্তারদের এগিয়ে আসতে আজ ফের আহ্বান জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরে তাঁকে বলতে শোনা যায়, 'আমি চিকিৎসকদেরও বলব, সাপেরা ডাঙায় আশ্রয় নিয়েছে। এই জল নেমে গেলে সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবেই। মুখ্যসচিবকে ফোন করে মেডিক্যাল শিবির করতে বলেছি। শিবির যে করব, এখনও কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি! আশা করি সুমতি ফিরবে। মানুষ বন্য়ায় আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো, খাদ্য তুলে দেওয়াই এখন বড় কাজ। এটা রাজনীতির সময় নয়।'

অন্যদিকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নামঞ্চ থেকে রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক করার ঘোষণা করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা বলেছেন, 'গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অত্যন্ত খারাপ পরিস্থিতি। আমাদের অবস্থানে অনেক মানুষ সাহায্য করেছেন। এখানে সকলে যা দিয়েছেন আমাদের, তা জমে রয়েছে। তার সঙ্গে আমরা আবেদন করব আরও মানুষ যদি আমাদের কাছে সাহায্য পাঠান। সেটা  দিয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণশিবির গড়তে চাই আমরা। বন্যা দুর্গত এলাকায় 'অভয়া ক্লিনিক' গড়তে চাই। মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করব।'

আরও পড়ুন: Mamata Banerjee: জলমগ্ন এলাকা পরিদর্শনে মমতা, DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি, ঘাটাল নিয়ে বড় ঘোষণা

এদিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভাসছে পাঁশকুড়া। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সড়কপথে সেখানে যান মুখ্যমন্ত্রী। গতকাল কলকাতা থেকে রওনা দিয়ে হুগলির পুরশুড়া, আরামবাগ ও গোঘাটে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত ত্রাণ মিলছে কি না জানতে চাওয়ার পাশাপাশি, বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget