এক্সপ্লোর

RG Kar News: 'শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করতে শিখছে নাগরিক সমাজ', আগামী আন্দোলন নিয়ে কী বার্তা দেবাশিসের?

RG Kar Protest: আর জি করের ধর্নামঞ্চ থেকে লালবাজার-স্বাস্থ্যভবন, বিচারের দাবি দিন-রাত এক করে রাস্তায় থেকেছেন জুনিয়র ডাক্তাররা। সবার কন্ঠে একটাই স্বর,  তিলোত্তমার বিচার চেয়ে 'জাস্টিস ফর আর জি কর'।

কলকাতা: লক্ষ্য একটাই-তিলোত্তমার জন্য বিচার ছিনিয়ে আনা। সতীর্থর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই তাঁরা। আর জি কর কর কাণ্ডের ৪২ দিন কর্মবিরতি শেষে কাজে ফিরলেও আন্দোলনের ঝাঁঝ তাঁরা কমাবেন না। পুজোর আবহেও লড়াই জারি রাখবেন না, এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই জানিয়ে দিলেন ডাক্তার দেবাশিস হালদার। প্রসঙ্গক্রমে উঠে এল কীভাবে একটি মৃত্যু হয়ে উঠল নাগরিক আন্দোলনের স্বর ও সুর। 

আর জি করের ধর্নামঞ্চ থেকে লালবাজার-স্বাস্থ্যভবন, বিচারের দাবি দিন-রাত এক করে রাস্তায় থেকেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে থেকে রাত জেগেছে তিলোত্তমাও। সবার কন্ঠে একটাই স্বর,  তিলোত্তমার বিচার চেয়ে 'জাস্টিস ফর আর জি কর'। আর সেই নাগরিক আন্দোলনের প্রসঙ্গেই জুনিয়র চিকিৎসক দেবাশিস বলেন, 'আমাদের সতীর্থের নৃশংস মৃত্যুর বিচার চেয়ে আমরা পথে নেমেছি ঠিকই। কিন্তু এই আন্দোলন কিন্তু শুধু আমাদের নেই। রাজ্যের সব নাগরিকের হয়ে গিয়েছে এই বিচার চাওয়ার লড়াই। লালবাজারে হোক কিংবা স্বাস্থ্য ভবনের সামনে, পাশে পেয়েছি সমাজকে। কোনও বোন স্কুল থেকে ফেরার পথে হাতে নিজের টিফিন দিয়ে গেছে, কোনও চা-কাকু বিনামূল্যে চা-জল খাইয়ে গিয়েছে, কোনও বৃদ্ধা এসে পাখার হাওয়া করে গিয়েছেন। সিনিয়র চিকিৎসক থেকে নার্স-স্বাস্থ্য কর্মী-ন্যায় বিচারের দাবিতেই এক হয়েছি আমরা। তাই কিছুটা হলেও কিছু দাবি ছিনিয়ে নিতে পেরেছি'। 

অভয়ার বিচারের পাশাপাশি আর যেন কোনও 'অভয়া' না হয়, সেই দাবিতেই সোচ্চার গোটা সমাজ। যদিও সরকার-প্রশাসন বেশ কিছু দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তবে যতক্ষণ না 'বিচার' হচ্ছে, আন্দোলন জারি থাকবে সে কথাও সাফ জানিয়ে দেন। জুনিয়র চিকিৎসকের কথায়, 'আন্দোলনকে এতটা জোরালো করতে পেরেছিলাম বলেই দাবি ছিনিয়ে আনা গিয়েছিল। আমাদের সকলের আন্দোলনের জেরেই কয়েকটা গ্রেফতার, কিছু বদলি সম্ভব হয়েছে। সতীর্থ আশফাকের বলেছিলেন ভয় যেমন ছোঁয়াচে, সাহসও ঠিক তেমনই ছোঁয়াচে। নাগরিক আন্দোলনই সেই সাহসই দেখিয়েছে। শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করতে শিখছে নাগরিক সমাজ। যারা ভাবছে আমরা আন্দোলনে নেই, কর্মবিরতিতে নেই, তা নয়। বিচার ছিনিয়ে আনতে আগামী দিনে যদি আরও বড় আন্দোলন করতে হয়, সেটাই করব এবং দৃঢ়তার সঙ্গে করব। আর এটা তো শুধু আমাদের একার আন্দোলন নয়। নাগরিক সমাজের।'

পুলিশ-প্রশাসন, স্বাস্থ্যক্ষেত্র, চিকিৎসাক্ষেত্রের কেউ কেউ ওতপ্রোতভাবে জড়িত এমন নানাবিধ কাজে, এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এই অভিযোগও এনেছেন দেবাশিস হালদার। এও বলেছেন, 'আমাদের কেন্দ্র-রাজ্য কারও ওপরে আমাদের ভরসা নেই। সেই অসাধু কাজগুলিকে আমরা নগ্ন করতে পেরেছি। আন্দোলনের জোরের জায়গা সেটাই। এই আন্দোলন দেখিয়েছে নিজের কথা নিজেই বলা যায় এর জন্য কোনও দলীয় পতাকার দরকার নেই। ন্যায়বিচারের জন্য প্রতিবাদের রাজনীতিই আমাদের রাজনীতি। ভয়ের রাজনীতিকেই ভাঙতে চাইছে। দানব-গড়ের শিকার আমাদের অভয়া।  যতদিন না ন্যায়বিচার পাচ্ছি আরও আন্দোলন আরও তীব্রতর হবে। আর একটাও অভয়া যাতে না নয়, এটা সুনিশ্চিত না করে আন্দোলন থামাবো না'।  

মহালয়ার দিনে যেদিন পিতৃপক্ষের অবসান, যেদিন মাতৃপক্ষের সূচনা সেদিনই 'মহামিছিলের' ডাক দিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট প্রথমে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে তারপর ধর্মতলায় হবে মহাসমাবেশ। জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, নমনীয়তা আমাদের দুর্বলতা নয়! একটা মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। গোটা দেশকে। আর পাঁচটা বছর এই সময় আকাশে-বাতাসে থাকে শুধুই আগমনীর বার্তা। আর এবার প্রতিবাদে মুখর পরিবেশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget