West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
West Bengal News LIVE Updates: দেশ থেকে রাজ্য-জেলা, সব খবরের লাইভ আপডেটস দেখুন...
LIVE

Background
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা। CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ। প্রবল চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 'গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তিই দেশের আসল শক্তি', শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের। প্রবল চাপের মুখে শেষপর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। ককরোচ জনতা পার্টির ৩টি দাবিই মেনে নিল কেন্দ্র। ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, মূল দাবিই ছিল CJP-র
Education Bill: আগামী সপ্তাহেই বিল পেশ?
দেশজুড়ে প্রবল ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্র। প্রশ্নফাঁসে কড়া শাস্তির সংস্থান নিয়ে নতুন বিলে মন্ত্রিসভার সম্মতি। আগামী সপ্তাহেই সংসদে পেশের সম্ভাবনা।
Dharmendra Pradhan Resigns: ভয়ের ঊর্ধ্বে দাঁড়িয়ে এটা গণতন্ত্রের জয়, সোনম ওয়াংচুকের বড় বার্তা
'সরাসরি রাজপথ থেকে গণতন্ত্র, এটা গণতন্ত্রের জয়। এটা শান্তি, ধৈর্য, অধ্যাবসায়ের জয়। ভয়ের ঊর্ধ্বে দাঁড়িয়ে এটা গণতন্ত্রের জয়', মন্তব্য সোনম ওয়াংচুকের






















