এক্সপ্লোর

RG Kar News: 'মোটামুটি ঘাড়ধাক্কা দেওয়া হল, বেরিয়ে যান, না হলে বের করে দেওয়া হবে', বলে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের ?

RG Kar Protest: কাটল না জটিলতা। নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক।

কলকাতা : "তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে বললেন, অনেক দেরি হয়ে গিয়েছে। আর সম্ভব নয়। আমরা দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেছি। আমরা আর আলোচনায় বসতে রাজি নই। আমাদের ৫ দফা দাবি যাতে আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে...যাতে গোটা রাজ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা যাতে মেটাতে পারি...তার জন্য আমরা লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব ত্যাগ করলাম। তারপরেও আমাদের বলা হল, আর আলোচনা সম্ভব নয়। হয়, আপনারা বেরিয়ে যান। নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। তারপর নিজেরা গাড়ি করে বেরিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীরা। তার মানে দাঁড়াল, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি...সহযোদ্ধারা ভিজছেন...আর ওঁরা বললেন আমরা ৩ ঘণ্টা অপেক্ষা করছি। অথচ, আমরা ৩৫ দিন বিচারের অপেক্ষা করছি। আমরা বৃষ্টিতে ভিজে চারদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অপেক্ষা করছি। আমরা আমাদের সমস্ত শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজ বলতে গেলাম...তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হল। যে না আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল।" শর্ত ছাড়ার পরেও বৈঠক ভেস্তে যাওয়ায় ঠিক এই ভাষাতেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন জুনিয়র চিকিৎসকরা।

কাটল না জটিলতা। নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক। দীর্ঘ টানাপোড়ন শেষে নিজেদের দাবিদাওয়া থেকে সরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যান তাঁরা। তার আগে অবশ্য মুখ্য়মন্ত্রী দীর্ঘক্ষণ তাঁদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। জুনিয়র ডাক্তাররা তাঁর অনুরোধের প্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা করে ভিডিওগ্রাফি ছাড়াই শর্তে রাজি হয়ে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বলে দাবি। কিন্তু, তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠকে বসতে রাজি নন বলে জানিয়ে দেন, এমনই দাবি করছেন জুনিয়র চিকিৎসকদের তরফে প্রতিনিধি।

তিনি আরও বলেন, "আমরা প্রথম থেকে স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তাঁর উপর আস্থা রাখতে চাইলাম। তিনি য়খন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যদি এভাবে প্রত্যাখ্যান করি তাহলে তাঁকে অসম্মান করা হচ্ছে। আমরা কেবলমাত্র, শুধু মিনিটস নেওয়া হবে। তাতে দুপক্ষের সই থাকবে, এটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গিয়েছিলাম।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget