এক্সপ্লোর

RG Kar Case : 'খাবারের সঙ্গে কে কী দেবে তার দায় কে নেবে ?' ধর্নাস্থলের নিরাপত্তা ঘিরে বিস্ফোরক দাবি কুণালের

Junior Doctors Protest : আজও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা।

কলকাতা : স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন (Junior Doctors Protest)। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন বহু সাধারণ মানুষ। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। অনেকেই খাবারের আয়োজন করছেন জুনিয়র ডাক্তারদের জন্য। এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)।

তাঁর দাবি, 'খাবারের সঙ্গে কে কী দেবে তার দায় কে নেবে। ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানারকমের জিনিস দিচ্ছেন। কে সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা করবে ? যা হবে তো এখন সরকারের দায়। ফেসবুক আছে., ট্যুইটার আছে...যা হবে আগে সরকারের দায়। ফলে, চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ...গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক।'

তাঁর সংযোজন, "জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয়, তাঁদের সহযোদ্ধা-সহকর্মী ধর্ষণ এবং খুন, ন্যায়বিচারের দাবিতে আমরাও আছি। কিন্তু, এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাঁরা প্রভাব বিস্তার করছেন এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যাঁরা অন্য খেলা খেলার কথা ভাবছেন, এমনকী জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে...আজ যদি কোনও সময় হামলা হয়, সবাই ভাববে কাল বৈঠক সফল হয়নি বলে শাসকদল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে। একটা পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, ওই এলাকায় কোনও বহিরাগত যেন ঢুকতে না পারেন। ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত, বিভিন্ন দলের লোকেরা, বিজেপি-আরএসএসের লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদলবলে ওই ভিডের মধ্যে গিয়ে বসে আছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন। এরমধ্যে ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget