এক্সপ্লোর

RG Kar News: আরজি করের বিচার চেয়ে নেমেছিলেন পথে, সেই আন্দোলনকারী চিকিৎসকদের লাগাতার তলব করে চলেছে পুলিশ

RG Kar Update: আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে নামতেই কি 'চোখের বালি' হয়ে যান আন্দোলনকারী চিকিৎসকেরা!

কলকাতা: আর জি কর ধর্ষণ-খুনের ঘটনার এক বছর বাদেও, পুরনো একাধিক মামলায় লাগাতার আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। এবার আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারকে তলব করল হেয়ারস্ট্রিট থানার পুলিশ। তলব করা হয়েছে চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়কেও। এইদিনেই আবার ধর্মতলায় তৃণমূলের 'ভাষা আন্দোলনের' মঞ্চ থেকে বিজেপি-সিপিএমকে নিশানা করল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে নামতেই কি 'চোখের বালি' হয়ে যান আন্দোলনকারী চিকিৎসকেরা! নানা মহলে এ প্রশ্ন উঠছে, কারণ RG কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বীভৎস ঘটনার এক বছর পেরোতে না পেরোতেই, পুরনো মামলায় লাগাতার আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। এবার, আর জি কর আন্দোলনের অন্য়তম মুখ, পুরুলিয়া মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর আসফাকুল্লা নাইয়া, মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডক্টর দেবাশিস হালদার ও SSKM-এর পোস্ট ডক্টোরাল ট্রেনি অর্ণব মুখোপাধ্যায়-কে তলব করল পুলিশ। আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার তদন্তে, সোমবার, চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে, এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার দেবাশিস হালদারকে।

সূত্রের খবর, হেয়ারস্ট্রিট থানার তরফে পাঠানো নোটিসে আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে, বেআইনি জমায়েত, সাধারণ মানুষকে যাতায়াতে বাধা ও সরকারি নির্দেশ অমান্য করার ধারায় মামলা রুজু করা হয়েছে। হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। এর পাশাপাশি, ৫টি আলাদা আলাদা মামলায় তলব করা হয়েছে চিকিৎসক দেবাশিস হালদারকেও। এই নিয়ে, একই মাসে মোট ৬টি পুলিশের নোটিস পেলেন তিনি। একইভাবে, গত শনিবার হেয়ারস্ট্রিট থানার তরফে তলব করা হয়েছিল SSKM-এর পোস্ট ডক্টোরাল ট্রেনি অর্ণব মুখোপাধ্যায়কেও। যদিও থানায় হাজিরা দিতে পারবেন না বলে হেয়ারস্ট্রিট থানায় চিঠি পাঠান তিনি।

গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। বিচার চেয়ে, আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে গোটা রাজ্যে। শহর থেকে জেলায় প্রতিবাদে সুর চড়িয়েছিল আট থেকে আশি। সেই আন্দোলনে শরিক ছিলেন এই ৩ চিকিৎসকেরাও। যাঁদেরকে তলব করেছে পুলিশ। এদিনই আবার, ধর্মতলায় তৃণমূলের 'ভাষা আন্দোলনের' মঞ্চ থেকে
বিজেপি ও সিপিএম-কে এক বন্ধনীতে এনে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। এদিন,  তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এটা নিয়ে রাজনীতি হয়েছে। কারা রাজনীতি করছেন? যাদের সময় অনিতা দেওয়ান ও বর্ণালী দত্তর ঘটনা ঘটেছে সেই বামেরা। উত্তরপ্রদেশে এক নার্সকে খুন করিয়েছে বিজেপি ভুলে যায়। একটা রব তুলে দেওয়া হয়েছিল কলেজের ছেলেরা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত। এটাই করেছে বিজেপি সিপিএম নকশাল-রা।'

পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরা। ধর্মতলার মঞ্চ থেকেই তৃণমূলপন্থী চিকিৎসকরাও সুর চড়িয়েছেন। সব মিলিয়ে, আর জি কর নৃশংস ঘটনার এক বছর পরও আক্রমণ-পাল্টা আক্রমণে চড়ছে পারদ। সমানে চলছে রাজনীতিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget