এক্সপ্লোর

RG Kar News: 'জরুরি পদক্ষেপ, সবদিক থেকে চাপ এলেই ন্যায় বিচার হবে', সন্দীপ ঘোষ গ্রেফতারিতে প্রতিক্রিয়া সৃজিতের

Srijit Mukherji: আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের (RG Kar News) ২৬ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। কী প্রতিক্রিয়া সৃজিত মুখোপাধ্যায়ের?

কলকাতা: গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh Arrested)। তাছাড়া আরও ৩ জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। আজ বেলা ১২ টার পর ৪ জনকে তোলা হবে সিবিআই-এর বিশেষ আদালতে। কী প্রতিক্রিয়া সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)?

'প্রথম কিন্তু জরুরি পদক্ষেপ', সন্দীপ ঘোষের গ্রেফতারিতে প্রতিক্রিয়া সৃজিত মুখোপাধ্যায়ের

আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের (RG Kar News) ২৬ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি, হাসপাতালের ২ ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএ রাজ্য শাখার। 

চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিচার চেয়ে আন্দোলনে জুনিয়র ডাক্তারেরা। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য থেকে দেশ। সাধারণ মানুষের পাশাপাশি বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে খানিক খুশির আবহ দেখা যায় সোমবার সকলের মধ্যেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, 'নিশ্চিতভাবে প্রথম পদক্ষেপ, কিন্তু খুবই জরুরি পদক্ষেপ। আশা করছি এভাবেই ধীরে ধীরে যারা অপরাধী তারা সামনে আসবে। সবদিক থেকেই চাপ এলেই ন্যায়বিচার হবে। যতক্ষণ গোটা বিষয়টার সুষ্ঠুভাবে ন্যায় বিচার হচ্ছে, আন্দোলন চলবে।' CBI-এর হাতে গ্রেফতার, রাজ্যের পুলিশক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে পরিচালক বলেন, 'বেটার লেট দ্যান নেভার'।

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল আনছে রাজ্য, কী রয়েছে এই বিলে?

অন্যদিকে, আর জি কর-কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বাড়ছে। সোমবার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে এখনও চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী। সিপি-র পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান, জানালেন চিকিৎসকরা। এসিপির দৌত্য ব্যর্থ, আন্দোলনকারীদের এড়িয়ে রাতে বেরোলেন সিপি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget