এক্সপ্লোর

RG Kar News: শরীরে দেওয়া মাত্রই বিরূপ প্রতিক্রিয়া? স্যালাইন-বিতর্কের পর এই সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত RG Kar মেডিক্যালে

RG Kar Injection: চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ

ঝিলম করঞ্জাই, কলকাতা: রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর এবার নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত। অপর একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত আর জি কর মেডিক্যাল কলেজের। ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইঞ্জেকশন ম্যানিটল সাধারণত স্ট্রোকে আক্রান্তদের প্রয়োগ করা হয়।                                                                                 

চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। আগাম সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত, জানিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

এদিকে, আর জি কর কাণ্ডের পর স্যালাইন কাণ্ডেও প্রশ্নের মুখে স্বাস্থ্য প্রশাসন। আর তা নিয়ে কাটাছেঁড়ার আবহে ফের চিকিৎসকদের রোস্টার তলব করেছে স্বাস্থ্য দফতর। চাওয়া হল সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের এক মাসের রোস্টার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে আচমকা পরিদর্শনেও যাবে বিশেষ দল।                                                                                                       

সম্প্রতি, মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ও তিনজন প্রসূতির সঙ্কটজনক হয়ে পড়ার ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে নিম্নমানের স্যালাইন। সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও, কালো তালিকাভুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি নিম্নমানের রিঙ্গার ল্যাকটেট কীভাবে সরকারি হাসপাতালে দেওয়া হল, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন চিকিৎসকদের বড় অংশ। যদিও প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের দোষই দেখছে রাজ্য সরকার।  

স্যালাইনকাণ্ডের আবহে এবার স্বাস্থ্য দফতরের নজরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালকে ওষুধ না দিলে ন্যায্য মূল্যের দোকানকে শো-কজ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, ওষুধ ও স্যালাইনে প্রতিনিয়ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget