এক্সপ্লোর

Kalyan Banerjee: 'ওঁরা তো মানুষের সেবা করতে আসেননি, নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসেছেন', ফের জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের

TMC MP: এর আগে জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তকে তোপ দেগেছেন কল্যাণ।

কলকাতা : 'কাল রাতে না আজ সকালে দেখলাম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কে একজন অনশন শুরু করেছেন, বিকালের মধ্যেই চলে গেলেন হসপিটালাইজড। দমই নেই।' ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, "Hunger Strike Upto Hospitalization' হয়েছে, 'Not Hunger Strike Until Death।' আমরণ অনশন ..যতক্ষণ পর্যন্ত না হাসপাতালে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত। তারপর আবার সব শেষ। কাল রাতে না আজ সকালে দেখলাম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কে একজন অনশন শুরু করেছেন, বিকালের মধ্যেই চলে গেলেন হসপিটালাইজড। দমই নেই। যা ইচ্ছা করুক। ওদের যেটা মনে হচ্ছে সেটা করুক। ওঁরা তো মানুষের সেবা করতে আসেননি, নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসেছেন। গ্রাম-বাংলার মানুষের কাছে যাক না...মানুষ বুঝিয়ে দেবেন ঠিকমতো উত্তর। ধর্মতলায় সেফ জোনে থেকে অনেক কিছু বলা যায়। ৫০ খানা ক্যামেরা নিয়ে, ৫০টা চ্যানেল নিয়ে অনেক কিছু বলা যায়। যা ইচ্ছে করুক গে যাক। সিবিআইয়ের কাছে যাক না...সিবিআইয়ের বিরুদ্ধেও মামলা করতে পারতো। সিবিআই যে ভুল করেছে, সিবিআই যে অন্যায় করেছে, সিবিআই যে আরও অ্যারেস্ট করেনি...ওঁদের তো এত বড় বড় উকিল রয়েছে, এত বড় বড় মাথা রয়েছে। হয়েছে কী জানো...ডাক্তার ছেলেগুলো যাঁরা করছেন, এঁরা বাচ্চা ছেলে। এঁদের মাথাগুলো যাঁরা খাচ্ছেন, বুড়ো মাথার লোকগুলো...মাথায় যত শয়তানি বুদ্ধি সেইসব নিয়ে খাচ্ছেন এঁরা। ক্ষমতায় আসতে পারবেন না। কিছু সিনিয়র ডাক্তার আছেন হাসপাতালের, কিছু মাকু পার্টির আছে সব। পিছন থেকে খেলছে।"

এর আগে আরজি কর-কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করে সিপিএমকে। 'সিপিএম পার্টির যে লোকেরা থাকেন, তাঁদের দুর্গাপুজো নিয়ে কোনও ইনভলভমেন্ট নেই। তাঁরা দুর্গাপুজো বন্ধ করতে চাইবেই।' আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও তখন আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 'মানুষকে পরিষেবা না দিয়ে... দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না।' হুগলির চণ্ডীতলার সভা থেকে এমনই হুঙ্কার দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বিচারের নামে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার...এ বিচার আমরা চাই না। এটা অবিচার। সেই বর্ণবিদ্বেষী... সিপিএম পার্টির যে লোকেরা থাকেন, তাঁদের দুর্গাপুজো নিয়ে কোনও ইনভলভমেন্ট নেই। তাঁরা দুর্গাপুজো বন্ধ করতে চাইবেই। মানুষকে পরিষেবা না দিয়ে... দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যেদিন জাগ্রত হবে...মানুষের বিরুদ্ধে যে আন্দোলন ...মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন...সে আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে...গরিব মানুষকে না চিকিৎসা দিয়ে ...গরিব মানুষের বাচ্চারা মারা যাবে...পরিষেবা দেবেন না...ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না...হাসপাতালের ট্রিটমেন্ট দেবেন না ...নিজস্ব দাবি-অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন এটা হতে পারে না। থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। গান গেয়ে হয় না। জেএনইউর কালচার পশ্চিমবঙ্গে হয় না। যারা বলেছিল, এ আজাদি ঝুটা হ্যায়...আজ তারা বলছে আজাদি চাই...আজাদি চাই।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget