এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: একের পর এক সঙ্গী অসুস্থ হয়ে চিকিৎসাধীন, অনশনে বসলেন আরও ২ জুনিয়র ডাক্তার; কারা তাঁরা ?

RG Kar News: নতুন দুই অনশনকারীর বক্তব্য, যতজনই অসুস্থ হোক না কেন, এই আমরণ কর্মসূচি তাঁরা এগিয়ে নিয়ে যাবেন।

ঝিলম করঞ্জাই, কলকাতা : একের পর এক সঙ্গী অসুস্থ হয়ে চিকিৎসাধীন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। এই পরিস্থিতিতে ধর্মতলার মঞ্চে অনশনে যোগ দিলেন আরও দুই জুনিয়র ডাক্তার । অনশনে বসলেন রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। স্পন্দন চৌধুরী মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটি। নতুন দুই অনশনকারীর বক্তব্য, যতজনই অসুস্থ হোক না কেন, এই আমরণ কর্মসূচি তাঁরা এগিয়ে নিয়ে যাবেন। সরকার যতদিন না তাঁদের দাবি মানছে, ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। Junior Doctors Hunger Strike

অনিকেত মাহাতো, অনুষটুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একের পর এক অনশনকারী জুনিয়র ডাক্তার। 

ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধের পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়। 

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয় জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। রবিবার রাতে রক্তে শর্করার মাত্রা কমে যায় তাঁর। পাশাপাশি পেটে ব্য়াথা, বমিভাব, ইউরিন সংক্রান্ত একাধিক সমস্য়ার জন্য় তাঁকে ভর্তি করা হয় NRS মেডিক্যালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে সঙ্কট কাটেনি। 

১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ২ জুনিয়র চিকিৎসকও অনশন শুরু করেছিলেন। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোক ভার্মা। এবার অসুস্থ হয়ে পড়লেন সৌভিকও। তাঁর শারীরিক অবস্থা আজ সকাল থেকেই খারাপের দিকে যায়। ব্লাড প্রেসার কমতে থাকে। নানা রকম উপসর্গ দেখা দেয়। সিনিয়র চিকিৎসকরা আজ তাঁকে অনুরোধ করেন, তাঁকে আইসিইউতে ভর্তি করার জন্য। কিন্তু, সৌভিক তাতে রাজি হননি। কিন্তু, তাঁর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালসেরই আইসিসিইউতে ভর্তি করেন।

এই আবহেই অনশনে যোগ দিয়েছেন ওই হাসপাতালেরই ENT বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি সন্দীপ মণ্ডল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget