এক্সপ্লোর

RG Kar News: 'একটা বছর কি পুজোর সময় না নাচলে-ঘুরলে হতো না ?' প্রশ্ন চিকিৎসকের; ধর্মতলায় তুমুল উত্তেজনা 

Junior Doctors Hunger Strike: আন্দোলনকারীদের একাংশ এবং নাগরিক সমাজ গিয়ে প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে জলের গাড়ি নিয়ে আসেন।

কলকাতা : এর আগে মঞ্চ, বায়ো টয়লেট, চৌকি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সামগ্রী নিয়ে আসার পথে বাধার মুখে পড়তে হয়েছিল। এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে জলের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। চলে দুই পক্ষের বচসা। জলবাহী গাড়ি যিনি নিয়ে আসছিলেন তিনি ধর্নামঞ্চে আন্দোলনকারীদের কাছে এসে অভিযোগ জানান, একাধিক জায়গায় পুলিশের তরফ থেকে তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়েছে। তারপরেই আন্দোলনকারীদের একাংশ এবং নাগরিক সমাজ গিয়ে প্রায় ৩০০ মিটার দূরে ডেকার্স লেনের সামনে থাকা স্থানীয় আউটপোস্ট তথা ট্র্যাফিক গার্ড হেড কোয়ার্টারের কাছ থেকে গাড়ি নিয়ে আসেন। মানববন্ধন করে সেই গাড়ি নিয়ে আসা হয়। এরপর গাড়ি ব্যারিকেডের ভিতরে নিয়ে এলে সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ সেই গাড়ি পৌঁছয় অনশনমঞ্চের কাছে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন এক চিকিৎসক। তিনি বলেন, "এই অনশনটা তোলার জন্য এইসব সমস্যা। আমার একটাই বক্তব্য হাতজোড় করে বলছি, এই অনশন-ধর্ণাটা এরা না কোনও রাজনীতিকের বিরুদ্ধে করছেন, না কোনও সরকারের বিরুদ্ধে করছেন। যাঁরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছেন, তাঁদের সরাতে বলছেন। এঁরা তো বলছেন না যে, সরকার শেষ হয়ে যাক। আজ যদি আমরা হেরে যাই, তাহলে এই যে লোকগুলো যারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরো নষ্ট করে দিয়েছে, ডাক্তারিতে ঢুকতে টাকা, প্রত্যেকটা স্টেপে টাকা। জনগণ ভুগবে। ওঁরা তো শুধু চাইছেন, দোষীগুলোকে সরাও। সিস্টেমটা পরিষ্কার করো। ওঁরা তো আর কিছু বলছেন না । তাহলে সবাই প্রতিরোধ কেন করছেন ? সরকার যদি বলে আমিও দোষীকে সরাতে চাই, একটু প্রো-অ্যাক্টিভ অ্য়াকশন নিক। একটা বছর কি পুজোর সময় না নাচলে-ঘুরলে হতো না ?" 

এদিকে সোমবার অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বউবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসাও হয়। এরপরই থানা ঘেরাও করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর প্রায় তিন ঘণ্টা পর থানা থেকে কাঁধে করে চৌকি নিয়ে বেরোন চিকিৎসকরা নিজেরাই। শুধু তাই নয়, বাজেয়াপ্ত চেয়ারও হাতে হাতে নিয়ে ধর্মতলার অনশন মঞ্চের দিকে হেঁটে চলেন চিকিৎসকরা। এ দৃশ্য যেন পুজোর আবহে বেনজির। চতুর্থীর সন্ধ্যেয় শহরের রাজপথ দেখল কাঁধে করে চৌকি নিয়ে চলেছেন চিকিৎসকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Marker Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget