এক্সপ্লোর

RG Kar Protest : পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা ? ১০ ঘণ্টার মিটিং-শেষে বড় আপডেট

RG Kar Protest Rally : আজও একটি প্রতিবাদ মিছিলের ডাক দিতে পারে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সরকারকে সময় বেঁধে দেওয়া পরিকল্পনা রয়েছে তাঁদের।

সন্দীপ সরকার, কলকাতা :  ৪২ দিন টানা কর্মবিরতির পর, ১০ দিন আংশিক কাজ করার পর , ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে আবার ফিরেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও, এবার তাঁরা ফের কর্মবিরতি শুরু করার পর, তাঁদের সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।  এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধে থেকে জেনারেল বডি মিটিংয়ে বসেন সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। ম্যারাথন মিটিং শেষ হয়  ১০ ঘণ্টা পর। এখন আগামী দিনে আন্দোলন কোন পথে এগোয়, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তাররা। পুজোর সময় তাঁরা কাজে ফিরছেন কি না, ফিরলেও অবস্থান - বিক্ষোভ কোনপথে এগোবে সবকিছুই জানানো হতে পারে বিকেলে। সূত্রের খবর, পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ আন্দোলনকারী। 

শুক্রবার সকালে শেষে হয় জিবি মিনিং । আন্দোলনের গতিপথ চূড়ান্ত করতে আগের দিন রাত ৮টা নাগাদ বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা।  সূত্রের খবর, পূর্ণ কর্মবিরতি থেকে সরেও আসতে পারেন আন্দোলনকারীরা। কারণ , বুধবার, মহালয়ার দিন সন্ধেয়  যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য  রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা যায় সিনিয়র চিকিৎসক ও বিশিষ্টদের একাংশের গলায়। 

সূত্রের খবর, শুক্রবারও একটি প্রতিবাদ মিছিলের ডাক দিতে পারে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সরকারকে সময় বেঁধে দেওয়া পরিকল্পনা রয়েছে তাঁদের। সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অনশনে বসতে পারেন জুনিয়র চিকিৎসকরা।

সূত্রের খবর, বিকেল নাগাদ কলকাতার সব মেডিক্যাল কলেজ থেকে মিছিল বের করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আলাদা আলাদা মিছিল বের হবে। সব মিছিল শেষ হবে ধর্মতলায়। সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করতে পারেন আন্দোলকারীরা। 

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল, শুক্রবারই তড়িঘড়ি করে সেই শুনানি করার দরকার নেই বলেই মতপ্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী, তিনিদ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু তাতে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজি হননি। বরং মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন তিনি। 

আরও পড়ুন :

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget