এক্সপ্লোর

RG Kar Protest : বিচার চেয়ে আজ 'অভয়া পরিক্রমা' জুনিয়র চিকিৎসকদের, যাত্রাপথে কলকাতার এই বড় পুজোগুলি

আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক ও জয়নগরে নিহত ৯ বছরের বালিকার প্রতীকী মূর্তি নিয়ে ষষ্ঠীর দিন ম্যাটাডোরে চড়ে শহরে ঘুরবেন জুনিয়র ডাক্তাররা।

সন্দীপ সরকার, কলকাতা : অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে দক্ষিণ কলকাতায় অভয়া পরিক্রমা। আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হয়েছে জোড়া মিছিল। রাস্তায় নেমেছিলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তারপর আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক ও জয়নগরে নিহত ৯ বছরের বালিকার প্রতীকী মূর্তি নিয়ে ষষ্ঠীর দিন ম্যাটাডোরে চড়ে শহরে ঘুরবেন জুনিয়র ডাক্তাররা।অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে মেল করেছেন তাঁরা।

চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন , দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অভয়া পরিক্রমা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের যাত্রাপথে থাকছে   কোন কোন পুজো মণ্ডপ। মোটামুটি একটি তালিকা মিলেছে। কালীঘাট, মুদিয়ালি, সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট মোড়, ঢাকুরিয়া, যাদবপুর হয়ে বাইপাস ধরে ধর্মতলায় এসে শেষ হবে এই পরিক্রমা। 

কলকাতা পুলিশকে লেখা চিঠিতে জুনিয়র ডাক্তারদের উল্লেখ করেছেন , ৩টি ম্যাটাডোরে হ্যান্ড মাইক ও সাউন্ড সিস্টেম-সহ এই পরিক্রমায় ৬০-৭০ জন চিকিৎসক থাকবেন। পুজো পরিক্রমার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে মেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এখন কী উত্তর আসে সেটাই দেখার। 

একনজরে  'অভয়া পরিক্রমা'র রুট । 'অভয়া পরিক্রমা'র রুট: ধর্মতলা থেকে পরিক্রমা শুরু। প্রথমে কালীঘাট হয়ে মুদিয়ালি, সুরুচি, চেতলা অগ্রণী । সেখান থেকে  বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা , বালিগঞ্জ কালচারাল থেকে ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট মোড়। এরপর পরিক্রমা গড়িয়াহাট মোড় থেকে ঢাকুরিয়া, যাদবপুর, বাইপাস হয়ে ধর্মতলায় শেষ হবে ।   

পঞ্চমীর বিকেলেও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর কারণ দেখিয়ে, মিছিলের আবেদন খারিজ করে দেয় পুলিশ। এই পরিস্থিতিতে মিছিলের রুট পরিবর্তন করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকের গেট থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। কিন্তু, রাস্তা আটকে মিছিল না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ। শর্ত মেনেই রাস্তার একপাশ দিয়ে শুরু হয় মিছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget