এক্সপ্লোর

RG Kar News: 'রাস্তায় ফেলে পেটাতে পারতাম'! রাত দখলকারীদের হুমকি আরও এক শাসক নেতার

RG Kar Protest:আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দুলাল সরকারের।

কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলকারীদের হুমকি আরও এক শাসক নেতার। মন্ত্রী-সাংসদ-বিধায়কদের পর এবার মালদা তৃণমূলের সহ সভাপতির হুমকি। আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দুলাল সরকারের। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র থেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, প্রতিবাদীদের হুমকি দিয়েছেন একের পর এক তৃণমূল নেতা। 

ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও সহ সভাপতি দুলাল সরকার। গতকাল ইংরেজবাজারে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা। 

৪ সেপ্টেম্বরের রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তারপরই হুঙ্কার মালদা তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের। বলতে শোনা যায়, 'যারা রাতের আন্দোলনের নামে, ছাত্র যুবকদের আন্দোলনের নামে পিছনে থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে, পতাকা খুলে ফেলছে, আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ আছে। তাঁদের প্রত্যেককে রাস্তায় টাঙিয়ে ফেলে দিতে পারতাম। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা চিকিৎসা করছে না, তাই সে কাজ আমরা করছি না।' 

আরও পড়ুন, 'চাই জনগণের মতামত', এবার পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

কিছু মাতাল, যারা মাতলামো করছে সিপিএমের ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশকে এবার এভাষাতেই আক্রমণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উনি কী খেয়ে এই কথা বলেছেন, সেটা আগে দেখা দরকার। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি। জবাব দিয়েছে সিপিএমও। রাজ্যের  ক্ষুদ্র ও কুটিরশিল্প ও কারামন্ত্রী বলেন, 'কিছু মাতাল, যারা মাতলামো করছে সিপিএমের ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না।' 

তিনি এও বলেন, 'এইভাবে আন্দোলনের নাম করে গুন্ডামি, এই ধরনের আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে দেয়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই সবাইকে সঙ্ঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে। এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে সিপিএম-বিজেপি মিলে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget