এক্সপ্লোর

RG Kar News: '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক

আর জি কর মেডিক্যালেই কর্মরত চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন উস্কে দিয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যখন উঠছে একাধিক প্রশ্ন, তখন সেই দিন রাতে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বে থাকা ইমারজেন্সি মেডিক্যাল অফিসারের দাবি ঘিরে শুরু হল নতুন বিতর্ক।  

আর জি কর মেডিক্যালেই কর্মরত চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন উস্কে দিয়েছে।  এবার এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক তাপস প্রামাণিক। যিনি সেই রাতে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বে ছিলেন।                                         


৯ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে ঠিক কী ঘটেছিল?

তাপস প্রামাণিকের কথায়, 'মেয়েটার সঙ্গে যারা খাবার খেয়েছিল তারা বলছে সকাল বেলা ৯.৩০। আমাদের যেমন শিফ্ট হ্য়ান্ডওভার হয় ৮ থেকে ৮। কোনও ডিপার্টমেন্ট ৮ টায় হয় কোথাও ১০ টায়। ৯৩০ অদ্ভুত সময়। তার আগে তার কেউ দেখতে পেল না? ডাকতে এল না? মৃত ঘোষণা করতেও হাসপাতাল ঘণ্টার পর ঘণ্টা দেরি করে'। 

পাশাপাশি বেশ কিছু সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাজুয়ালটি ব্লকের চেস্ট ডিপার্টমেন্টে সেদিন কী ঘটেছিল? জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: তাপস প্রামাণিক বলেন, 'আমার রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ডিউটি ছিল। আমার পরে হ্যান্ডওভার ছিল ডা: পলি সমাদ্দার। আমি পরের দিন রাত ৯টায় বেরিয়ে যাই। পরে গ্রুপে মেসেজ পাই রাতে ওখানে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তখন ম্যাডাম বলেছিলেন উপস্থিত প্রফেসররা যখন ডেথ ডিক্লেয়ার করেই দিয়েছেন তখন নিচে এসে পরিবারকে খবর দেওয়া উচিত। আমি ডেথ সার্টিফিকেট লিখে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছি।'

আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ

এরপর চিকিৎসক বলেন, '১২টা ৪৪ নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে। অথচ ১০টা ১০ মিনিটে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। ১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget