এক্সপ্লোর

Uttar Dinajpur:করণদিঘিতে সড়ক দুর্ঘটনা, মৃত ২

Road Accident: ফের সড়ক দুর্ঘটনা, এবার ভুট্টা বোঝাই লরির ধাক্কায় সিভিক ভলান্টিয়ার-সহ ২জনের মৃত্যু। জখম আরও কয়েকজন।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur Road Accident) করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২জনের। জখম আরও কয়েকজন। নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই লরির ধাক্কায় সিভিক ভলান্টিয়ার-সহ ২জনের মৃত্যু হয়। ডালখোলা থেকে রায়গঞ্জ আসার সময় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। 

ফিরে দেখা...
বছরখানেক আগে, ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছিলেন অন্তত ২০ জন। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে বিপদগ্রস্ত যানদুটি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। বস্তুত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনার খবর এখন প্রায় নিত্যদিনের বিষয়। বহু সময়ে তার সঙ্গে আসে মর্মান্তিক পরিণতি। গত বছর, অগাস্টে, যেমন, খাস কলকাতার বেহালা এলাকায় একেবারে সকালের দিকে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায় ৭ বছরের স্কুলপড়ুয়া সৌরনীল সরকার। অভিযোগ, বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়াকে ধাক্কা মেরেছিল মাটিবোঝাই একটি লরি।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবা সরোজকুমার সরকারকে। পরে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। ওই ঘটনা বিস্তর শোরগোল ফেলেছিল গোটা রাজ্য়ে। কিন্তু তার পরও ছবিটা কি বদলে যায়? ছবিটা অন্তত সে রকম বলছে না।
সৌরনীলের মর্মান্তিক মৃত্যুর ঠিক কয়েক মাস পর, মহেশতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক কিশোরের। দুর্ঘটনায় আহত হয় আরও ১ কিশোর। তার দুটি হাতই বাদ চলে যায়, দাবি স্থানীয় সূত্রে। ট্যাঙ্কারের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছিল।  প্রতিবাদে রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা। শুধু কলকাতা বা শহরতলি নয়, রাজ্যের নানা প্রান্তে ছবিটা কম-বেশি এক রকম।

বার বার ...
দিনদুয়েক আগেই যেমন, পর পর চারটি পথ দুর্ঘটনার সাক্ষী হন পূর্ব বর্ধমান জেলার মানুষ। তার আগে, জানুয়ারিতে,  নদিয়ার শান্তিপুরে দুর্ঘটনার বলি হয়েছিলেন দুই পথযাত্রী। শান্তিপুর থানার ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বেপরোয়া গতিতে আসা গাড়ি তাঁদের ধাক্কা মারে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক গাড়িটি  পাল্টি হয়ে পড়ে যায় নয়ানজুলিতে। এই ঘটনার কিছুদিন আগে মুকুটমণিপুর থেকে পিকনিক করে ফেরার পথে, বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে গাড়ি চালকের মৃত্য হয়েছিল, আহত হন গাড়ির দুই যাত্রী। সেবারও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে ডিম বোঝাই ম্যাটাডোর। গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়। এই ধরনের ঘটনা এখন নেহাত কম নয়। যা কিনা নিয়ত প্রশ্ন তোলে, কবে রাশ টানা যাবে এই মর্মান্তিক পরিণতিতে?

আরও পড়ুন:'সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ' ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিদায়ী জেলাশাসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget