এক্সপ্লোর

Birbhum News:'সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ' ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিদায়ী জেলাশাসকের

West Bengal News: বীরভূমের পর্ব সাঙ্গ করে, বুধবারই পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে দায়িত্ব নিয়েছেন বিধান রায়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: একতলার সিঁড়ি না ভেঙেই সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্পর্কে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিদায়ী জেলাশাসক (Birbhum Former District Magistrate)। কাজল শেখকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) তিরস্কারের পর আমলার মন্তব্য় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখে কুলুপ এঁটেছেন কাজল শেখ।

ইঙ্গিতপূর্ণ মন্তব্য: বীরভূমের পর্ব সাঙ্গ করে, বুধবারই পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে দায়িত্ব নিয়েছেন বিধান রায়। মঙ্গলবার তাঁর বিদায় সম্বর্ধনার আয়োজন করেছিল তৃণমূল পরিচালিত বীরভূম জেলা পরিষদ। আর সেই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উপস্থিতিতেই তাঁর সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিদায়ী জেলাশাসক। গতকাল বিধান রায় বলেন, “একেবারে সভাধিপতি হিসেবেই এসেছেন আর কী। আমরা সাধারণত বলি যে, একটা উচ্চ অট্টালিকা, সেখানে চারতলা বা পাঁচতলায় পৌঁছতে গেলে, আগে একতলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তাহলে তিন চারতলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওনার কাছে সেই অবসর ছিল না।’’

গত ডিসেম্বরে বোলপুরের এসডিও অফিসে তৎকালীন জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতেই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। এই ঘটনার দু'সপ্তাহের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের বিদায়ী জেলাশাসকের মুখে। তিনি বলেন, “তিনি একেবারে সেই তিনতলা বা চারতলায় উঠেছেন। বোঝার চেষ্টা করছেন, কাজ করার চেষ্টা করছেন। অসম্ভব দৌড়ে বেড়াচ্ছেন। প্রায় প্রত্যেকটি জায়গায় পৌঁছনোর চেষ্টা করছেন। ভীষণ উৎসাহ ওঁর মধ্যে এবং একটা ইচ্ছা আছে কিছু করার, কিছু করে দেখানোর, এটা আমি খেয়াল করেছি।’’

ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, “আমি বলব, ডিএম সাহেব আপনি অনেক জ্বালাই সহ্য করলেন। আর কোনও কিছুই যখন জেলা পরিষদ করছে না, তখন মনের জ্বালা মনে মিটিয়ে আপনি সুস্থভাবে ভাল জায়গায় গিয়ে থাকুন আর এরা কোনও কিছু শিখবে না। সব জায়গায় শুধু খাব খাব রব। বানরের গলায় মুক্তোর মালা পেয়েছে আর এই বানর মুক্তোর মালাকে তছনছই করবে।’’ জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “দু'জনেই খুব উঁচু জায়গায় আছেন। একজন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, একজন জেলা পরিষদে আছেন। প্রায় কম বেশি সমান র‍্যাঙ্ক। দাদাভাইয়ের সম্পর্ক। সেটা কীভাবে কী বলেছেন, তা নিয়ে আমার ব্যক্তিগত কোনও মত নেই। দলীয়ভাবে এই মন্তব্য করা আমার ঠিক হবে না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amit Shah: মেয়ের চিকিৎসায় সাহায্য, শাহকে 'কৃতজ্ঞতা' জানাতে দিল্লি সফরে হাঁসদা পরিবার

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget