এক্সপ্লোর

Roddur Roy Update: আমি আর্টিস্ট, আমি টেররিস্ট নই: রোদ্দুর রায়

Youtuber Roddur Roy: এক মামলায় পুলিশ হেফাজতের শেষ দিনেই, ইউটিউবার রোদ্দুর রায়কে অন্য মামলায় ফের পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট।

কলকাতা: ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে নতুন মামলা রুজু বটতলা থানার পুলিশের। ২০২০ সালে ১১ মে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। মন্তব্যের প্রেক্ষিতে একজন গৃহশিক্ষক ২০২০ সালের জুন মাসে অভিযোগ দায়ের করেন। বটতলা থানায় অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক। দু বছর পর সেই মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন প্রতিক্রিয়ায় রোদ্দুর রায় বলেন, "আর্ট কেউ বুঝতে পারছে না। আমি আর্টিস্ট, আমি টেররিস্ট নই। শুধু এইটুকুই বলার আছে।''

ফের পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট: এক মামলায় পুলিশ হেফাজতের শেষ দিনেই, ইউটিউবার রোদ্দুর রায়কে অন্য মামলায় ফের পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী ও পুলিশ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায়।  ২০২০ সালে কলকাতার বড়তলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই, এদিন ফের তাঁকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী এবং সম্প্রতি সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীকে নিয়ে ইউটিউবে কুরুচিকর মন্তব্য করায় তুমুল বিতর্কে জড়ান রোদ্দুর রায়।

 

টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ: তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট, চিৎপুর-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। যার প্রেক্ষিতে গত সাতই জুন, গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায়, মঙ্গলবার রোদ্দুর রায়ের পুলিশ হেফাজতের শেষ দিন ছিল। আর এদিনই বড়তলা থানার রুজু করা মামলার প্রেক্ষিতে আরও এক সপ্তাহ পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। এই নির্দেশের পর কোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "শিল্প কেউ বুঝতে পারছে না। আমি শিল্পী, জঙ্গি নই।'' পুলিশ সূত্রে দাবি, রোদ্দুর রায়ের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তাতে বিপুল টাকা রয়েছে। সেই টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Roddur Roy Update: রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু, ফের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget