এক্সপ্লোর

Rota Virus : ঘনঘন বমি, জ্বর, পেট ব্যথা ! কলকাতাজুড়ে আক্রান্ত বয়স্ক, শিশুরা? ছড়াচ্ছে রোটা ভাইরাস

Rotavirus : ইতিমধ্যেই, এই ভাইরাসে বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। শহরের বেশ কিছু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এমন উপসর্গ নিয়ে। 

সন্দীপ সরকার, কলকাতা : ঋতু পরিবর্তনের সময় কলকাতা শহরে ফের পেটের অসুখের দাপট। একের পর এক রোগী ভর্তি হচ্ছেন আচমকা ভাইরাল গ্যাস্ট্রো-এন্টারাইটিসের উপসর্গ নিয়ে। পেট খারাপ থেকে ঘনঘন বমি, তীব্র জলাভাব ও হালকা জ্বর, লক্ষণগুলি সাধারণ হলেও এই রোগের দাপট বেশ বেশি। সাধারণভাবে, একে আর ৫টা ডায়েরিয়ার প্রকোপ বলে মনে হলেও, চিকিৎসক মহলের একাংশের দাবি, এর নেপথ্যে রয়েছে রোটা ভাইরাস। ইতিমধ্যেই, এই ভাইরাসে বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। শহরের বেশ কিছু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এমন উপসর্গ নিয়ে। 

উপসর্গগুলি কী কী ?

এই অসুখে যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, সেগুলি হল - পেট খারাপ থেকে ঘনঘন বমি, শরীরে তীব্র জলের অভাব, হালকা জ্বর থেকে পেট ব্যাথা ইত্যাদি।  নানা উপসর্গ দেখে সাধারণভাবে, 'ফুড পয়েজনিং' মনে হলেও, চিকিৎসকরা বলছেন, এই উপসর্গগুলোকে অতটা হালকাভাবে নেওয়া যাবে না।

কলকাতা জুড়ে ছড়াচ্ছে রোগ 

ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতাল সূত্রে খবর, কলকাতা জুড়ে বাড়ছে ভাইরাল গ্যাস্ট্রো-এন্টারাইটিসের প্রাদুর্ভাব, যার মূলে রয়েছে রোটা ভাইরাস। গত ২ সপ্তাহে, হঠাৎ করে ডায়েরিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই রোটা ভাইরাসের প্রকোপ। 

কোন হাসপাতালে কত রোগী?

সূত্রের খবর, গত এক সপ্তাহে, কলকাতার পিয়ারলেস হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত ২৫জনকে শনাক্ত করা হয়েছে। একই ছবি দেখা গেছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এও। সেখানে, ফেব্রুয়ারি মাসে রোটা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫টি শিশু। এদের সকলেরই মোটামুটি উপসর্গ , পেট খারাপ, পেট ব্যথা, বারবার বমি ও হালকা জ্বর। 

কী ভাবে সংক্রামিত হয় এই রোটা ভাইরাস?

চিকিৎসকদের একাংশ বলছেন, সাধারণত খাবার বা জল থেকেই এর সংক্রমণ ছড়ায়। রোগ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে, শরীরে তীব্র ডায়েরিয়া, বমি বমি ভাব থেকে, পেটে মুচড়ানো ব্যথা অনুভব করেন রোগী। ৩ থেকে ৮ দিন ধরে চলছে এই পরিস্থিতি। এরই সঙ্গে মাথা ব্যথা ও জ্বর ও শরীরে তীব্র জলের ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে। প্রাথমিকস্তরে এমন উপসর্গকে খাবারের বিষক্রিয়া বলে গুলিয়ে ফেললেও, পরবর্তীতে, পরীক্ষায় ভাইরাল গ্যাস্ট্রো-এন্টারাইটিসের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে একাধিক রোগীর শরীরে।

প্রাণঘাতী নয় রোটা ভাইরাস। রয়েছে প্রতিষেধকও। তবে দরকার সচেতনতাও। এই আবহে, সঠিক সময়ে উপসর্গ চিহ্ণিত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget