এক্সপ্লোর

Mohan Bhagwat: ভোটের আগে বঙ্গসফরে ভাগবত, ভিক্টর-বিক্রমের সঙ্গে সাক্ষাৎ, দেখা করলেন একদা মমতা-ঘনিষ্ঠের সঙ্গেও

Victor Banerjee: অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গে সাক্ষাৎ।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে দু'দিনের সফরে কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বর্ষবরণ উপলক্ষে শহরে যখন উৎসবের আমেজ, সেই সময় কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তাঁর, যার মধ্যে উল্লেখযোগ্য হল,  অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গে সাক্ষাৎ। বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন ভাগবত, যাকে ঘিরে আগ্রহ দেখা দিয়েছে। (Mohan Bhagwat)

দু’দিনের সফরে শহরে এসেছেন RSS প্রধান ভাগবত। রবিবার ভিক্টর এবং বিক্রমের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেই মতো এদিন সকালে ভিক্টরের বাড়িতে পৌঁছন।  তার আগে ভিক্টরের সঙ্গে সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠতার কথা জানিয়ে বিশেষ বার্তাও দেন ভাগবত, তাতে ভাগবত লেখেন, 'RSS-এর হয়ে ভিক্টর অভিনেতা ওড়িশায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মৃতদেহ সরানোর কাজ করেছেন। উত্তরাখণ্ডে ভূমিকম্প এলাকায় গিয়ে যোগ দিয়েছেন উদ্ধারকার্যে'। (Victor Banerjee)

RSS এবং ভাগবতের প্রশংসা করে বার্তা দেন ভিক্টরও। তাঁর কথায়, 'এই দেশের ভাষা এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাঁদের উদ্যোগ প্রশংসনীয়। এই জন্যই ভারত সাংস্কৃতিক দিক থেকে এত সমৃদ্ধ এবং গোটা বিশ্বে সমাদৃত'। RSS-এর সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও তুলে ধরেন ভিক্টর। তবে এই সাক্ষাতের নেপথ্যে বিশেষ কোনও কারণ রয়েছে কিনা, তা এখনও পর্যন্ত খোলসা করেননি দুই পক্ষের কেউই। 

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: তৃণমূলে অভিষেককে নিয়ে জোর গুঞ্জন, তার মধ্যেই শহরে ‘বিকল্প রাজনীতি’র পোস্টার

ভিক্টর RSS পরিবারের সংগঠন 'সংস্কার ভারতী'র প্রাক্তন রাজ্য সভাপতি। লোকসভা নির্বাচনের আগে তাঁর সঙ্গে বিজেপি-র অভিভাবক সংস্থা, RSS প্রধান ভাগবতের এই সাক্ষাৎ ঘিরে তাই কৌতূহল দেখা দিয়েছে। শনিবারই কলকাতায় পৌঁছন ভাগবত।  নিউটাউনে এক ব্যবসায়ীর বাড়িতে ওঠেন সঙ্ঘ-প্রধান। সেখান থেকে যান তপসিয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি এবং বিজেপি নেতা কল্যাণ চৌবের ফ্ল্যাটে। সল্টলেকে প্রাক্তন সিবিআই কর্তা এবং একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উপেন বিশ্বাসের বাড়িতেও যান RSS প্রধান।

শিক্ষা দুর্নীতি নিয়ে যখন উত্তাল বাংলার রাজনীতি, সেই সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন সংবাদমাধ্যমে বিস্ফোরণ ঘটান। বাগদার রঞ্জনের সঙ্গে প্রভাবশালীদের যোগসূত্র তুলে ধরেন তিনি। তার পর ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূল ছাড়েন। সেই সময় জানা যায়, মতুয়াদের প্রতিনিধি হলেও তৃণমূলে তেমন গুরুত্ব পাচ্ছিলেন না উপেন। কোথাও সেভাবে ডাকা হতো না তাঁকে। তাই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। 

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget