এক্সপ্লোর

SSC Scam: 'মিলিয়ে নেবেন কদিন পরে এরা বেচবে গঙ্গা নদী', পোস্টের পর পূর্ণাঙ্গ ছড়ায় কটাক্ষ রুদ্রনীলের

Rudranil Ghosh Satire: ছড়ার নাম? 'দুয়ারে গর্ত'। স্রষ্টা, রুদ্রনীল ঘোষ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সাতসকালেএকই নামে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন রুদ্রনীল। বেলা গড়াতেই এল পূর্ণাঙ্গ ছড়া।

কলকাতা: 'একুশেতে জিতিয়েছিলেন,চোরকে দিলেন গদি
              মিলিয়ে নেবেন কদিন পরে এরা বেচবে গঙ্গা নদী'--
 ছড়ার নাম? 'দুয়ারে গর্ত'। স্রষ্টা, রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। এসএসসি নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলায় পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) গ্রেফতারির পর (arrest) সাতসকালে একই নামে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন রুদ্রনীল। বেলা গড়াতেই এল পূর্ণাঙ্গ ছড়া (rhyme)। বহরের সঙ্গে পাল্লা দিয়ে ভাইরালও হয়েছে সেটি। যার শুরুতেই রুদ্রনীল বলছেন, 
'একুশে জুলাই মঞ্চ থেকে বেচল দিদি মুড়ি
 বাইশে জুলাই অর্পিতাদের ফ্ল্যাটে কোটি কুড়ি!'
দিনদুয়েক আগেই শহিদ দিবসের সভামঞ্চ থেকে মুড়ির উপর ৫ শতাংশ জিএসটি নিয়ে বিজেপিকে তুমুল তুলোধোনা করেছিলেন তৃণমূলনেত্রী। বলেছিলেন, 'আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।' আজ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম সদস্যের গ্রেফতারির পর তৃণমূল বিদায়ের পাল্টা হাঁক দিয়েছেন রুদ্রনীল। তবে অবশ্যই ছন্দ ও লয়ে। কী বলছেন অভিনেতা? 
'তৃণমূলের উন্নয়নে অর্পিতারাই মুখ
নেতার কাছের মানুষ হলে পাবে অপার সুখ'
ইঙ্গিতটি কার দিকে সে নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। '২০ কোটি টাকা' মুড়ি বিক্রি করে পাওয়া নাকি চাকরি চুরির সে নিয়েও কটাক্ষ প্রশ্ন ছুড়ে দিয়েছেন  ছড়ার ছন্দে।  
রুদ্রনীলের অভিযোগ, 
'২০ কোটির নোটের পাহাড় দেখল বঙ্গবাসী,
 অর্পিতাদের উন্নয়নে আমার দিদি খুশি।'
তবে ছড়াজুড়ে শুধুই যে তৃণমূলকে ব্যঙ্গের চেষ্টা, তা নয়। সাধারণ মানুষের জন্যও বার্তা দিয়েছেন অভিনেতা। বলেছেন,
'হাওড়া ব্রিজের নাট বল্টু খুলে দেবেও বেচে
আর কটা দিন রাখলে এদের রাজ্য দেবে চেঁছে।'
পরিশেষে কড়া হুঁশিয়ারি, দিনবদলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অতএব এবার নীল-সাদা রং মুছে যাবেই, ছড়ার ছন্দে বলছেন অভিনেতা। 

আগেও ভাইরাল...

এই ধরনের ব্যঙ্গ আগেও করেছেন রুদ্রনীল। গরুপাচার থেকে কয়লা দুর্নীতি, নানা বিষয় নিয়ে প্যারোডি হিসেবে 'অনুমাধব' ছড়াটি তুমুল তোলপাড় ফেলে সোশ্যাল মিডিয়ায়। সমর্থন ও সমালোচনা যুগপৎ ধেয়ে আসে। তবে অভিনেতা থামেননি।
আজও হাঁটলেন চেনা পথে।

আরও পড়ুন:ঘনিষ্ঠরা অপরাধী হলে মুখ্যমন্ত্রী দায় এড়াবেন কী করে, তীক্ষ্ণ আক্রমণ সুজনের

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget