এক্সপ্লোর

SSC Scam: ঘনিষ্ঠরা অপরাধী হলে মুখ্যমন্ত্রী দায় এড়াবেন কী করে, তীক্ষ্ণ আক্রমণ সুজনের

CPM Attacks: মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠরা যদি এত অপরাধে অপরাধী হয়ে থাকেন, তিনি তার দায় অস্বীকার করবেন কী করে? তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রীর গ্রেফতারির পর তীক্ষ্ণ সমালোচনা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

প্রকাশ সিনহা, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM) সবচেয়ে ঘনিষ্ঠরা (close-aides) যদি এত অপরাধে অপরাধী হয়ে থাকেন, তিনি তার দায় অস্বীকার করবেন কী করে? তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রীর গ্রেফতারির (arrest) পর তীক্ষ্ণ সমালোচনা (criticism) সিপিএম (cpm) নেতা সুজন চক্রবর্তীর(sujan chakrabarty)। সঙ্গে কটাক্ষ, 'রাজীব কুমারের সময়ে তো রাস্তায় বসেছিলেন। এবার সিজিও কম্পপ্লেক্সে কখন বসবেন?'

তীক্ষ্ণ আক্রমণ সিপিএমের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে গ্রেফতার করল ইডি। টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার পর থেকে তুমুল আলোড়ন রাজ্য রাজনীতিতে। শাসকদলের সমালোচনায় সরব বিরোধী শিবির। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, 'খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেফতার হয়েছেন। পশ্চিমবঙ্গের মানসম্মান গেল। এটা আনন্দের ব্যাপার নয়, দুঃখের ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গের মানসম্মান ধূলিসাৎ করে দিয়েছেন কুলাঙ্গাররা।' এর পরই প্রশ্ন, 'আমি শুধু জানতে চাইব, মুখ্যমন্ত্রীর সেকেন্ড-ইন কম্যান্ড মুকুল রায় কোথায়? শোভন চট্টোপাধ্যায় কোথায়? পার্থ চট্টোপাধ্যায়, ঘনিষ্ঠতম, তৃণমূলের মহাসচিব, তিনি কোথায়?' ঘনিষ্ঠবৃত্তের এতগুলি মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মুখ্যমন্ত্রী তাঁর দায় এড়াতে পারেন না, মত সিপিএম নেতার। সঙ্গে জোরাল কটাক্ষ, 'মুখ্যমন্ত্রী নিজে সাধুপুরুষ নাকি?'

যা ঘটেছে...>

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা  মুখোপাধ্যায়ের থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে ৫০ লক্ষ টাকার সোনাও। এত টাকা এল কোথা থেকে, তার সদুত্তর দিতে পারেননি অর্পিতা এমনই জানাচ্ছে ইডি। তবে কি এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে ওই বিপুল অঙ্কের টাকার যোগ রয়েছে? ক্রমশ জোরাল হচ্ছে সন্দেহ। আপাতত যা খবর, তাতে অর্পিতা ও পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।

আরও পড়ুন:এক মঞ্চে মমতা - অর্পিতা, পুরনো ভিডিও শেয়ার করে মালব্যর পোস্ট

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget