এক্সপ্লোর

Russia Ukraine War : ইউক্রেনে "যুদ্ধ নয়, শান্তি চাই" স্লোগান তুলে মিছিল কলকাতায়

Russia Ukraine War : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

কলকাতা : কেটে গেছে আটদিন। ভয়াবহতা কমা তো দূর অস্ত ! দিন দিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। স্বাভাবিকভাবেই, ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ-পরিস্থিতি। এই অবস্থায় কলকাতায় শান্তির দাবিতে মিছিল। যুদ্ধ নয়, শান্তি চাই-স্লোগান তুলে কলকাতায় মিছিল এআইপিএসও-র। হো চিন মিন সরণি থেকে ধর্মতলা পর্যন্ত র‍্যালির আয়োজন।

মিছিলে সামনের সারিতে থাকা রবীন দেব বললেন, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার পক্ষ থেকে এই মিছিল। ইউক্রেনে সংঘর্ষ চলছে, অনেক প্রাণনাশ হচ্ছে। সেই সংঘর্ষ অবিলম্বে বন্ধ করা হোক। আলোচনার মধ্যে দিয়ে এই যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা ন্যাটোর মাধ্যমে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে সেনা মোতায়েন করছে। যুদ্ধের আরও পরিবেশ তৈরি করছে আমেরিকা ও ন্যাটো-ভুক্ত দেশগুলি। 

প্রসঙ্গত, দিন আটেক আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে একের পর এক শহর দখলের দাবি রাশিয়ার। যদিও ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এই পরিস্থিতিতে  জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে গোটা ইউরোপে, এমনই জানান জেলেনস্কি।

বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন। জাপানের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পারণমানবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে নিরাপত্তায় যে সঙ্কট তা বুঝতে পেরেছি আমরা, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জানালেন জেলেনস্কি।

এই পরিস্থিতিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget