এক্সপ্লোর

Saayoni Ghosh: দলে 'শুদ্ধিকরণের' বার্তা, জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের

TMC MP Saayoni Ghosh: 'যারা নিজেদের আখের গোছাতে তৃণমূল করছে, তাদের জায়গা দলে নেই' ভাঙড়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বার্তা যাদবপুরের সাংসদের

কলকাতা: এবার দলে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল সাংসদ। যারা পরিষেবার বিনিময়ে মানুষের থেকে টাকা চাইছে, তাদের জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের (Saayoni Ghosh)। গতকাল অনুষ্ঠানে গিয়ে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেন, "যারা দলে বদনাম করে এবং দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে, পরিষেবা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে, তাদের জুতোপেটা করুন।''  

'শুদ্ধিকরণের' বার্তা: দুর্নীতিতে অভিযুক্ত দলীয় কর্মীদের জন্য এবার দাওয়াই দিলেন তৃণমূলের বিধায়ক এবং সাংসদ। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রীতি সম্ভাষণ নয়, কড়া বার্তা দিলেন সওকত মোল্লা ও সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সেখানেই দলের ছোট-বড় নেতারা কেউ টাকা চাইলে চড় মারার নির্দেশ দেন তৃণমূল বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, "আমাদের কোনও নেতা সে বুথের নেতা হোক, অঞ্চলের নেতা হোক, ব্লকের নেতা হোক, বিধানসভার নেতা হোক, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্য হোক, কিংবা জেলা পরিষদের সদস্য হোক, যদি কারও কাছে এক টাকা ঘরের জন্য় চাইতে যায়, গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে খবর পাঠাবেন।''

এর আগে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কখনও কখনও গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে শাসক-নেতাদের। সওকতের বক্তব্যকে সমর্থন জানিয়ে একধাপ এগিয়ে দুর্নীতিতে অভিযুক্তদের জুতোপেটা করার কথা বলেন সাংসদ সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ বলেন, "দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দু’টো থাপ্পড় নয়, তাদেরকে জুতোপেটা করা উচিত বলে আমি মনে করি।''

এদিকে দুই পরিবারের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ ওঠে বীরভূমের কীর্ণাহার থানার OC-র বিরুদ্ধে। যার সূত্রপাত বাড়ি করা নিয়ে ঝামেলা থেকে। আর তোলা চাওয়ার অভিযোগ তুলে পুলিশ সুপারের কাছে OC-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দুই পরিবার। অভিযোগ, বাড়ি দোতলা করার জন্য একজনের কাছে একলক্ষ টাকা, একতলা বাড়ির জন্য আরেকজনের কাছে ৫ হাজার টাকা দাবি করেন কীর্ণাহার থানার OC আশরাফুল শেখ। দুটি ক্ষেত্রেই বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল। এর আগে বোলপুরের SDPO-র দ্বারস্থ হন অভিযোগকারীরা। আজ সিউড়িতে পুলিশ সুপারের কাছে গিয়ে OC-র বিরুদ্ধে অভিযোগ জানায় দুই পরিবার। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার OC আশরাফুল শেখ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Tanmay Bhattacharya: ৪০ কেজি ওজনের মহিলার কোলে ৮৩ কেজি ওজনের পুরুষ বসলে ফিট থাকে কি না জানি না: তন্ময় ভট্টাচার্য

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget