এক্সপ্লোর

Saayoni Ghosh :ভোরেই গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছেন সায়নী ! নথি নিয়ে যাবেন কি আজ ED-দফতরে ?

Saayoni Ghosh Update : ৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়। আজ সায়নী কি সমস্ত নথি নিয়ে হাজিরা দেবেন ? 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গত শুক্রবার যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে  ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে।  ৫ জুলাই ফের তাঁকে তলব করা হয়। আজ সায়নী কি সমস্ত নথি নিয়ে হাজিরা দেবেন ? 

ইডি-র ( ED ) কাছে আজ আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা সায়নী ঘোষের (Saayoni Ghosh)। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী আগে জানিয়েছিলেন তিনি যাবেন। তবে স্থানীয় সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ সায়নী গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। 

সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের  একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে।  সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন। 



ইডির নজরে জোড়া ফ্ল্যাট

এই মুহূর্তে ইডি-র স্ক্যানারে সায়নীর ফ্ল্যাট। এর মধ্যে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট রয়েছে সায়নীর নামে, সায়নীর মায়ের নামে ৩৫ লক্ষ টাকার আরও একটি ফ্ল্যাট রয়েছে। ইডি-র দাবি, সায়নী জানিয়েছেন, ৬০ লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ ও ২০ লক্ষ টাকা নিজের ও পরিবারের সেভিংস অ্যাকাউন্ট ভেঙে বুকিংয়ের জন্য দিয়েছিলেন। যদিও একাধিক ব্যক্তিকে জেরা করে ইডি-র অনুমান, সায়নীকে এই ২০ লক্ষ টাকা কুন্তল ঘোষ দিয়ে থাকতে পারেন। সায়নীকে ইডি-র প্রশ্ন, ফ্ল্যাটের ইএমআই কে জমা দেয়? আয়ের উৎসই বা কী? আগের দিন নথি আনেননি সায়নী। তাই সেই সংক্রান্ত নথিই আজ জমা দিতে বলা হয়েছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে।   

প্রথম জিজ্ঞাসাবাদে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে চিনতেন বলে জানিয়েছেন সায়নী ঘোষ। তখন তিনি জানান, বুধবার, ফের ED-র দফতরে যাবেন। সায়নী তখন বলেছিলেন, ' নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। আমিও সেটাই করব। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে গেলে অনেক কিছুর মধ্যে দিয়ে য়েতে হয়। আমাদের লিডাররাও এটার মধ্যে দিয়ে যা, আমাকেও যেতে হবে। ১০০ বার ডাকলে ১০০ বার যাব। যখন রায় বের হবে, তখন বোঝা যাবে রাজনৈতিক প্রতিহিংসা নাকি, কোনটা আসল?' এভাবেই  বারবার ED-র জিজ্ঞাসাবাদ নিয়ে ইঙ্গিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তিনি। পাল্টা, কটাক্ষ করে বিরোধীরা।  


সেরা শিরোনাম

Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari:
DA News : উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার | ABP Ananda
Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE
Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget