এক্সপ্লোর

Sadhvi Niranjan Jyoti: ধর্নায় অভিষেক, এরই মধ্যে কেন কলকাতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী?

Sadhvi Niranjan Jyoti At Kolkata : সূত্রের খবর, কলকাতায় শনিবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী।

কলকাতা : ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় ২ দিন ধরে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । এর মধ্য়েই কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti )।

সূত্রের খবর, কলকাতায় শনিবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী। এভাবে বাংলায় এসে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সরকারকে আক্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি, দিল্লি পুলিশ দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, ফের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির দাবি, তৃণমূলই একেক সময় একেক কথা বলে টালবাহানা করেছে।                                                                         

গত ৩ তারিখ থেকেই তৃণমূলের দিল্লি কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রীর বাকযুদ্ধ অব্যাহত। 'পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী'  দিল্লি থেকে কলকাতায় ফিরে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  টাকা আটকানোর অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা জবাব দেন মন্ত্রীও। ' ওঁদের সামনেই তথ্য তুলে ধরতাম। এই কারণেই পালিয়ে গেছেন তৃণমূলের প্রতিনিধিরা।' পাল্টা দাবি করেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। 

তবে, কলকাতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, স্বাগত জানিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। 'রাজভবনের ধর্নায় থাকা বঞ্চিত পরিবারের সঙ্গে কি দেখা করবেন নিরঞ্জন জ্যোতি? আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি তা না হয় তাহলে বুঝব বিজেপি ক্যামেরা ভালবাসে, মানুষ নয়', এদিন সোশাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসের। 

আরও পড়ুন, মৃতের সংখ্যা বাড়ছে রোজই, তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ

এদিকে দু'রাত পার, রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। 'কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন, পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন?' বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget