এক্সপ্লোর

Sikkim Flash Flood : মৃতের সংখ্যা বাড়ছে রোজই, তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ

Sikkim Flash Flood: গাছের ওপর উঠে গিয়েছে স্কুল বাস।  ভয়ঙ্কর ধ্বংসলীলার ছবি চারিদিকে স্পষ্ট। দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে ওঠা যাচ্ছে না। 

সন্দীপ সরকার,  সিকিম: সিকিমে ( Sikkim Flash Flood ) মেঘভাঙা বৃষ্টি ( Cloud Burst ) -বিপর্যয়ে মৃতের সংখ্যা রোজই বাড়ছে হু হু করে। তিস্তার জলে  বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ। এঁদের মধ্যে ৭ জওয়ানও রয়েছেন।

সিকিমের বিপর্যয়ে এখনও নিখোঁজ শতাধিক।  শেষ পাওয়া খবর অনুসারে বিপর্যস্ত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৭ হাজার পর্যটক। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের ( Flash floods in Sikkim ) সিংথাম এলাকা। খরস্রোতা  তিস্তা রুদ্রমূর্তি ধারণ করেছেন। গিলে খেয়েছে সেতু। সিংথামে ইস্ট পয়েন্ট হাইস্কুলের নিচের তলার পুরোটাই কাদায় ডুবে গেছে। গাছের ওপর উঠে গিয়েছে স্কুল বাস।  ভয়ঙ্কর ধ্বংসলীলার ছবি চারিদিকে স্পষ্ট। দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে ওঠা যাচ্ছে না। 

খেলনা গাড়ির মতো এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে সেবক-রংপো রেললাইন তৈরির কাজে ব্যবহৃত পে লোডার, ক্রেন সব কিছু । সিংথামে তিস্তা পাড়ে একটি বাড়িও আস্ত নেই। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। প্রাণপণে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর। যে তিস্তার পাড় বহু পর্যটকের কাছেই শান্ত পাহাড়ি গ্রামে শান্তির ঠিকানা, সেই তিস্তাই এখন ভয়ঙ্করী।

নদীর গ্রাসে চলে গিয়েছে বাংলা থেকে সেনাবাহিনীতে কাজ করতে যাওয়া যুবকের প্রাণ। তরতাজা যুবকের দেহ ঘরে ফিরেছে কফিনবন্দি হয়ে। কালচিনির বাড়িতে ফিরেছে সিকিমে বিপর্যয়ে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ। জুলু থেকে ফেরার পথে সিকিমের বারদাংয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখনই আচমকা হড়পা বানে সব শেষ হয়ে যায়। শুক্রবার বাড়িতে ফিরল সেনা জওয়ানের নিথর দেহ। গান স্যালুটের মাধ্যমে জানানো হল শেষ শ্রদ্ধা। মৃত্যু হয়েছে বীরভূমের বাসিন্দা এক জওয়ানের। সিকিমের হরভজন সিং মন্দিরে কাজ সেরে বিন্নাগুড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান ময়ূরেশ্বরের বাসিন্দা গোপাল মাড্ডি। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।  মঙ্গলবারের পর থেকে, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কলকাতার অনেক পরিবার। 

এরই মধ্যে সিকিমের মঙ্গন জেলায় আগামী ৪-৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে যে, উত্তর সিকিমের লাচুং ও লাচেন মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার আবহাওয়া খারাপ থাকায়, দুর্গত এলাকা থেকে কাউকে এয়ারলিফট্ করা সম্ভব হয়নি। শনিবার আবহাওয়া ভাল থাকলে ফের উদ্ধার অভিযান শুরু করা যাবে বলে আশাবাদী প্রশাসন। 

আরও পড়ুন :

সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget