এক্সপ্লোর

India-Bangladesh Border: ভারত পেরিয়ে বাংলাদেশ ঢোকার চেষ্টা, সীমান্তে গ্রেফতার এক

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ভারতের সাহেবগঞ্জ সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। সেই সময় গ্রেফতার করা হয়।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের সাহেবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) বিএসএফের (BSF) হাতে গ্রেফতার এক। জানা গিয়েছে, অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়েছিল ধৃত। হাতেনাতে পাকড়াও করে বিএসএফ। এরপরই ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ ১২৯ নম্বর ব্যাটালিয়নের BOP ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালানোর সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি নাগরিক। গ্রেফতার হওয়া বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ রিয়াজুল ইসলাম। গুরুগ্রামে গাড়ির চালক হিসেবে কাজ করতেন তিনি। সোমবার রাতে ভারতের সাহেবগঞ্জ সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। সেই সময় গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Belur Math: ২২ সেপ্টেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে বেলুড় মঠ খোলার সময়

বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে ধৃত ওই বাংলাদেশী নাগরিকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়। বিএসএফ ১২৯ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার দুপুরে ওই গ্রেফতার হওয়া বাংলাদেশীকে। এরপর বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দিনকয়েক আগে কোচবিহারের বক্সীরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি হয়। সোনাদানা-সহ কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ ওঠে। রেশন ডিলার নীরেন কোঙারের দাবি, গতকাল রাত ১১টা নাগাদ শালবাড়ি বাজার এলাকায় তাঁর বাড়িতে চড়াও হয় ১২-১৩ জনের ডাকাতদল। বোমা, অ্যাসিড, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুঠপাট চালায় তারা। প্রতিবেশীদের তত্পরতায় দুই ডাকাত ধরা পড়ে যায়। ২ জনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে ওই ২ জনকে গ্রেফতার করে বক্সীরহাট থানার পুলিশ। ধৃতরা কোচবিহারেরই বাসিন্দা। 

আরও পড়ুন: Weather Update: দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা

 

সেরা শিরোনাম

Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget