এক্সপ্লোর

Kolkata News: মোবাইল চুরির সন্দেহে ফের পিটিয়ে 'খুন' ! বউবাজারের পর এবার সল্টলেক

Salt Lake Lynching Death : বউবাজারের পর এবার সল্টলেক, মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ..

কলকাতা: না, কোনও রাজনৈতিক ইস্যু নয়। নাই বা ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)। তবুও গত কয়েকদিনে যে যে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে বাংলা, তারপর রীতিমত 'সুরক্ষা' নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিটা প্রেক্ষাপটই আলাদা। কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রেই কখনও ছেলেধরা, কখনও চোর 'সন্দেহে' গণপিটুনিতে মৃত্যুর ঘটনা উঠে আসছে। গত কয়েকদিনে বারাসাত, বউবাজার এবং আজ ফের মর্মান্তিক ঘটনা ঘটল মহানগরে। এবারেও সেই 'সন্দেহের' বশবর্তী নিজের হাতে আইন তুলে নেওয়ার অভিযোগ। মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার 'খুন' সল্টলেকে !

সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেরনাইটে, মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মোবাইল চুরির অভিযোগে মারধরে মৃত্যুর অভিযোগ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বারাসাত,অশোকনগর ও মোহনপুর। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পুলিশের তরফে প্রচারের মধ্য়েই উত্তর ২৪ পরগনায়  গুজবকে কেন্দ্র করে গণপিটুনির অভিযোগ উঠেছিল।  অশোকনগর থানার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের পুংলিয়া গ্রামে সাইকেলে ঘুরছিল এক মানসিক ভারসাম্য়হীন তরুণী। পুলিশ সূত্রে খবর, ছেলে ধরা সন্দেহে তাঁকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত হন অশোকনগর থানার ৩ পুলিশ কর্মী। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। 

অন্য়দিকে, ব্য়ারাকপুর কমিশনারেটের মোহনপুরের কাঁঠালিয়া পাড়ায় মেলায় এক যুবক এক মহিলার গলা টিপে ধরে কোলের শিশুকে চুরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। অভিযুক্ত যুবক নাসির হোসেনকে গণপিটুনি দেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে এনেছিল পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। মেলায় আসায় ওই যুবক কোনও কারণে মহিলার হাত ধরেছিলেন তাই তাঁকে মারধর করা হয় বলে জানিয়েছিল পুলিশ। আহত যুবককে প্রথমে বারাসাতের বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন, সার কারখানায় লোক নিয়োগ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা পানাগড়ে

অপরদিকে গতকাল মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হয় এক যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে ৩৭ বছরের ইরশাদ আলমকে  পিটিয়ে খুনের অভিযোগ। বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ। কাজ করতেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে।গত  শুক্রবার সকালে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময়ই তাঁকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে, ভিতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছনোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধঘণ্টা পর খোলা হয় তালা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget