এক্সপ্লোর

Kolkata News: চিটফান্ডের ছকে সল্টলেকে অ্যাপে প্রতারণার অভিযোগ, ৩২ কোটি টাকা লোপাট!

App Fraud: ব্যাঙ্কের এক বছরের সুদ এক মাসে দেওয়ার টোপ। মোটা হারের সুদের টোপ দিয়ে ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এবার চিটফান্ডের ছকে অ্যাপে প্রতারণার অভিযোগ উঠল সল্টলেকে। মোটা হারে সুদের টোপ দিয়ে ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ব্যাঙ্কের এক বছরের সুদ এক মাসে দেওয়ার টোপ। মোটা হারের সুদের টোপ দিয়ে ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ। গার্ডেনরিচের পর এবার সল্টলেক। অনলাইন গেমের পরে এবার চিটফান্ডের ছকে অ্যাপে প্রতারণার অভিযোগ উঠল। মূল অভিযুক্ত হুগলির তারকেশ্বরের বাসিন্দা স্বর্ণেন্দু জানাকে গ্রেফতার করেছে পুলিশ। 

২০১৮-য় তৈরি। মূল অভিযুক্ত স্বর্ণেন্দু জানা-সহ কোম্পানির ডিরেক্টর ৪ জন। অভিযোগ, এই অ্যাপের মাধ্যমে বাজার থেকে ৫০ কোটির বেশি টাকা তোলা হয়েছে। সূত্রের খবর, এই অ্যাপে নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে সরাসরি টাকা বিনিয়োগ করতে পারতেন আমানতকারীরা। কখনও কখনও, এজেন্টরা আমানতকারীদের সঙ্গে দেখা করেও টাকা তুলতেন। অভিযোগকারীদের দাবি, মূলত এক মাসে যত টাকা রাখা হবে তার উপর ৩% সুদ দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন, লোকসভা নির্বাচনের আগেই 'বঙ্গভঙ্গ'! এ বার ডেডলাইন বেঁধে দিলেন অনন্ত

২০২০ পর্যন্ত ঠিকমতো টাকা মিললেও, সমস্যা শুরু ২০২১-এর নভেম্বর থেকে। অভিযোগ, ২০২১-এর ২৪ নভেম্বরের পর থেকে টাকা মেলা বন্ধ। তালা ঝোলে সেক্টর ফাইভের অফিসে। আমানতকারীদের অভিযোগ, টাকা ফেরত চাইলেই নানা টোপ দেওয়া হয়। এরপরই, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ৩২ কোটি টাকার প্রতারণা মামলা রুজু হয়। 

শুক্রবার, গড়িয়াহাট এলাকায় দেখা করার নাম করে অভিযুক্ত স্বর্ণেন্দু জানাকে ডাকেন আমানতকারীরা। এরপরই পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। সাবধান হতে হবে সাধারণ মানুষকেই, বলছেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, "আমার নিজের মোবাইলটাকে যদি এই ক্যাসুয়্যালভাবে একেকটা অ্যাপ ডাউনলোড করে ফেলি। তাহলে কিন্তু আমাদের কোনওভাবেই বাঁচানো যাবে না। এটা বেসিক্যালি অফলাইন চিটফান্ড যে চলছিল, সেটাই ডিজিটালি আনা হয়েছে। প্রচুর মানুষ অফলাইনে ভুগেছে। এখন ডিজিটালিও একই কাজ হচ্ছে। অফলাইন চিটফান্ড আর অনলাইন চিটফান্ডের মধ্যে শুধু একটা অ্যাপের পার্থক্য মানুষ যদি বুঝতে না পারে, তাহলে প্রচুর মানুষ প্রতারিত হবে।"  

শনিবার অভিযুক্তকে ৯দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। সূত্রের খবর, ৯দিনের মধ্যে সব টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত। এদিকে এই বিপুল অঙ্কের টাকা বাইরে পাচার হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
Bengal Cabinet Expansion: সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?
সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget