এক্সপ্লোর

TET: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী

২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। 

কলকাতা: ২০১৪ প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার সকাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অভিযোগ পুলিশি বাধা অগ্রাহ্য করে ছুটতে শুরু করলে শুরু হয় পুলিশি ধরপাকড়।

এদিকে তীব্র দাবদাহের মধ্যেই করুণাময়ী মোড়ে (Karunamoyee) দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তবে কেউই চিকিৎসার জন্য যেতে চাননি। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, প্রাপ্য না মিললে বিক্ষোভ জারি রাখবেন তাঁরা।

আন্দোলনে অনড় ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা: নিয়োগের দাবিতে গত ১৫ অক্টোবর মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে হাজির ২০১৮-র কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। এদিন SSC ধর্নামঞ্চের পাশেই জড়ো হন তাঁরা। পুলিশ এসে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনে অনড় ২০১৪-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। আজ ৬২ দিনে পড়ল তাঁদের ধর্না অবস্থান।

হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থীর: প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই শূন্যপদে চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী। শুনানি হতে পারে আগামী মঙ্গলবার।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল রাজ্যের ৬৫৬টি বেসরকারি প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রকে বৈঠকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় এক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারকে তলব করেছে ইডি। এবার বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতে বৈঠকে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে! তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলেই! এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের!

আরও পড়ুন: Jalpaiguri News: হাঁস-মুরগি খাওয়ার লোভই কাল হল, জালে আটকে ১৩ ফুটের অজগর ধূপগুড়িতে

সেরা শিরোনাম

Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget