এক্সপ্লোর

Jalpaiguri News: হাঁস-মুরগি খাওয়ার লোভই কাল হল, জালে আটকে ১৩ ফুটের অজগর ধূপগুড়িতে

Jalpaiguri Python Rescue:খাবারের লোভে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে জালে আটকা পড়ে প্রায় ১৩ ফুট লম্বা অজগর সাপ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির পূর্ব মাগুর্মারি এলাকায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জালে আটকে বৃহৎ আকারের পাইথন উদ্ধার ধূপগুড়িতে (Dhupguri)। খাবারের লোভে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে জালে আটকা পড়ে প্রায় ১৩ ফুট লম্বা অজগর সাপ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির পূর্ব মাগুর্মারি এলাকায়।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পূর্ব মাগুর্মারি এলাকায়, আজ সকালে গ্রামবাসীরা প্রথমে বেগুন ক্ষেতের পাশে জালের মধ্যে অজগর সাপটিকে আটকে থাকতে দেখতে পায়, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। খবর চাউর হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। খবর দেওয়া হয় বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অরগানাইজেশনের সদস্যদের। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বহু প্রচেষ্টার পর জাল কেটে সেই অজগর সাপটিকে উদ্ধার করেন তারা। দীর্ঘক্ষণ জলের মধ্যে আটকে থাকা হলে ক্ষত সৃষ্টি হয়েছে সাপের গায়ে।গ্রামবাসীরা জানান, পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে মাঝেমধ্যেই অজগরটি হাঁস, মুরগি খাওয়ার লোভে গ্রামে ঢুকে পড়ে।অবশেষে অজগর সাপ টিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আতঙ্ক মুক্ত হয় ওই এলাকা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে অজগর সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও এমন ঘটনা ঘটেছে।  মুরগি খেতে এসে জালে আটকে পরলো অজগর ( Python  in Dhupguri)। জাল কেটে বিশাল আকারের অজগর উদ্ধার করল বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মল্লিকশোভা গ্রামে। সাকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েতের মল্লিক শোভা গ্রামের বাসিন্দা তিন্ময় রায়ের মুরগী ফার্মে লাগানো জালে অজগর সাপটিকে আটকে থাকতে দেখেন গ্রামবাসীরা। সাপ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় বন কর্মীদের। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাখালি অফিসের বনকর্মীরা। তারাই জাল কেটে উদ্ধার করেন সাপটিকে। জানা গিয়েছে, অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। এদিকে অজগর সাপ উদ্ধার হওয়ায় খুশি এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন এলাকাবাসী। তবে জালে সাপ ধরার ঘটনা এই প্রথমবার নয়, আগেও ঘটেছে এমন ঘটনা। সেবার ঘটেছিল দুর্গাপুরে।

আরও পড়ুন, নিয়োগে দুর্নীতি ইস্য়ুতে কবিগানে প্রতিবাদ, ধর্মতলায় চাকরি প্রার্থীদের ধর্না

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। এরপর জাল তুলতে গিয়ে চোখ কপালে সবার।   তবে এতে শুধু কৌতূহল নয়,  আতঙ্কও ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল।  ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টানা আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। এদিকে ততক্ষণ জালে লাফালাফি করছে কী , এতই বা শক্তিশালী কোন মাছ, মাথায় যখন প্রশ্নের ভিড, তখনই নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে ওঠে সবাই। 

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget