এক্সপ্লোর

Kolkata Road Accident : সল্টলেকে গতির বলি খুদে পড়ুয়া , বিক্ষোভে প্রতিবাদে তীব্র যানজট বাইপাসে

Kolkata News :

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বেশ কয়েক মাস আগে বেহালায় পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ছোট্ট শিশুর প্রাণ। বাঁশদ্রোণীতে পে-লোডারের ধাক্কায় কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। বাঁশদ্রোণীর পর এবার সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি হল খুদে পড়ুয়া। সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে । স্কুল থেকে ফিরছিল ওই পড়ুয়া। ওই সময় বাসের ধাক্কায় মৃত্যু হয় পড়ুয়ার। ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দেহ নিয়ে পথ অবরোধ করেন তাঁরা।  উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। এর জেরে বাইপাস জুড়ে যানজট তীব্র।  

সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের স্কুল থেকে বেরনোর পর ২ নম্বর গেটের দিকে চতুর্থ শ্রেণির পড়ুয়া ছেলেকে নিয়ে আসছিলেন মা। ছোট্ট ছেলেটি ছিল স্কুটির পিছনে বসে। স্কুটির  সামনে ছিল আরও একটি শিশু। সে ওই মহিলারই আত্মীয়। তার বয়স আরও কম। এই সময় প্রচণ্ড গতিতে রেষারেষি করতে করতে আসা  ২১৫ রুটের একটি বাস পিছন থেকে ধাক্কা মারে স্কুটিটিকে। মাথায় আঘাত লাগে আয়ুষের। প্রথমে তাকে নর্থ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে অন্য় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

স্থানীয়দের দাবি, এই  রাস্তায় এই প্রথমবার নয়। এই রাস্তা খুবই দুর্ঘটনাপ্রবণ। আর বাসের এই রেষারেষি নিত্যনৈমিত্তিক ঘটনা। তাই মঙ্গলবারের ঘটনার পর  ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা রাস্তা অবরোধ করেন। পুলিশ বাধা দিতে গেলে দফায় দফায় পুলিশকে ঘিরে আরও জোরালো হয় বিক্ষোভ। এর জেরে জ্যাম বাড়তে থাকে ই এম বাইপাসে। পরে অবশ্য পুলিশে আশ্বাসেই অবরোধ তোলেন তাঁরা। 

এই বছরই মহালয়ার দিন কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে টিউশন পড়তে গিয়ে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় ১৫ বছরের সৌম্য শীলের। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে রাস্তা বেহাল, পুরসভার কোনও হেলদোলই নেই, তাই এই দুর্ঘটনা। এই ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গত বছর অগাস্ট মাসে বেহালায় স্কুলে ঢোকার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছোট্ট শিশুর।                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget