এক্সপ্লোর

SSC Agitation: 'সরকারি প্রতিশ্রুতি পরেও চাকরি হয়নি' করোনা বিধি উড়িয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সরকারি প্রতিশ্রুতি পরেও চাকরি হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দাবি, ‘যাঁরা যোগ্য তাঁরা সকলেই চাকরি পেয়েছেন। ১৬৫০ শূন্য পদে নিয়োগ হয়েছে। ৭৩৮ পদে এখনও বাকি।

কৃষ্ণেন্দু অধিকারী, সল্টলেক (কলকাতা): করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সরকারি প্রতিশ্রুতি পরেও চাকরি হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দাবি, ‘যাঁরা যোগ্য তাঁরা সকলেই চাকরি পেয়েছেন।  ১৬৫০ শূন্য পদে নিয়োগ হয়েছে। ৭৩৮ পদে এখনও নিয়োগ হয়নি।’

অন্যদিকে "নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।'' বিস্ফোরক মন্তব্য এসএসসি-র (SSC) বিদায়ী চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের। এদিন নতুন চেয়ারম্যানকে (Chairman) দায়িত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, "যে সময় ঘটনাটি ঘটে, আমি ছিলাম না। নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।'' এর প্রেক্ষিতে এসএসসি-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আগামী দিনে লক্ষ্য থাকবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়। অতীতে ভুল হয়ে থাকলে, দায়িত্ব নিতে হবে সমাধানের।''

কলকাতা হাইকোর্টের সুপারিশের পর অপসারিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। চলতি সপ্তাহে সিদ্ধার্থ মজুমদারকে নতুন চেয়ারম্যান নিয়োগ করে রাজ্য সরকার। মঙ্গলবার স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।  আজ নতুন দায়িত্ব বুঝিয়ে দিতে দফতরে যান শুভশঙ্কর সরকার। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর দাবি ঘটনাটি যে সময় ঘটে সেই সময়ে দায়িত্বে তিনি ছিলে না। 
সোমবারই এসএলএসটি-র নবম-দশম শ্রেণির নিয়োগ বিতর্কে এসএসসি-র চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করে হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় হাইকোর্ট। এরপরই সরকার নীতিগত ভাবে চেয়ারম্যানে বদলের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার নতুন চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দফায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, তখন কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বে আসেন সিদ্ধার্থ মজুমদার। দ্বিতীয় দফায় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর এবার স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে এলেন সিটি কলেজে অর্থনীতির অধ্যাপক। 

অপসারিত শুভশঙ্কর সরকার প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপক। বর্তমানে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন ২০২০ সালে ডিসেম্বরে তিনি এসএসসি চেয়ারম্যান হন। সূত্রের দাবি, নিয়োগ নিয়ে বিতর্কের চলাকালীন তিনি অব্যহতি চেয়েছিলেন। সরকারি সূত্রে খবর, অপসারিত এএসসি চেয়ারম্যানকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে আনার চিন্তা ভাবনা করছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget