এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট

Annapurna Yojana: কিছু জায়গায় ফর্ম ফিল-আপ করতেও কেউ কেউ গা-ফিলতি দেখিয়েছিলেন। আরও ৫০ লক্ষ মহিলা অবিলম্বে পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 


সুনীত হালদার, জয়ন্ত পাল, হাওড়া : অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে এখনও অনেকের মনে অনেক প্রশ্ন।  রাজ্যজুড়ে একাধিক জায়গায় বহু মহিলা যেমন সরকারকে ধন্যবাদও জানাচ্ছে, তেমনই কিছু কিছু জায়গায় রয়েছে অসন্তোষ টাকা না-পাওয়ার জন্য। এবার যাঁরা টাকা পাননি, তাঁদের জন্য আশার কথা শোনালেন শমীক ভট্টাচার্য, বিজেপির  রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ। রবিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শমীক বলেন, এটা ‘সিস্টেমের সমস্যা’র কারণে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে 'সাবোটেজ'-ও ( অন্তর্ঘাত) হয়েছে।  কিছু জায়গায় ফর্ম ফিল-আপ করতেও কেউ কেউ গা-ফিলতি দেখিয়েছিলেন। আরও ৫০ লক্ষ মহিলা অবিলম্বে পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 

বছরে ৩৬ হাজার টাকা তো কম টাকা নয় ! এত লক্ষ পুরুষ তারা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। সরকারি কর্মচারী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আপনি কি এটা চান, যিনি স্কুলের শিক্ষিকা , যাঁর বেতন ১ লক্ষ চাকার উপর, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ... তিনিও  অন্নপূর্ণা যোজনা পাবেন, সেটা কী চান ? সোশ্যাল ওয়েলফেয়ার প্রোজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য,তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, যাঁরা পাওয়ার জন্য উপযুক্ত , তাঁরা প্রত্যেকে পাবেন।  

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সময় অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না-পাওয়া মহিলাদের প্রশ্নের মুখে পড়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে । তাই  তিনি সবাইকে অনুরোধ করেন, একটু ধৈর্য ধরতে।  যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই প্রকল্পের সুবিধা পাবেন। অগ্নিমিত্রা বলেন, মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন,  সেটা আপলোড করতে একটু সময় লাগছে,  সেই সময়টা দিতে হবে। এছাড়া অগ্নিমিত্রা বলেন, 'বলতে খারাপ লাগছে কিন্তু অনেকে ভেতরে তৃণমূলের সব বসে রয়েছে।  যারা অনেক গণ্ডগোল পাকাচ্ছে । আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। দেখে দেখে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে। এর ফলে যারা যোগ্য , তারা ক্ষুব্ধ হচ্ছে।   এই বিষয়টা সবই রাজনীতির অংশ । ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। '       

আগেই  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের কারচুপির কারণেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম তৈরি করতে হয়েছে বিজেপি সরকারকে। মাত্র ৩ মাসের সরকারের বিপুল কর্মযজ্ঞে ভুল থাকলে সংশোধন করব।          

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget