এক্সপ্লোর

Sanatan Dinda: RG কর কাণ্ডের প্রতিবাদ, চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ শিল্পী সনাতন দিন্দার

RG Kar Protests: দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন।

কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে একের পর এক শিল্পী রাজ্য সরকারের থেকে পাওয়া পুরস্কার ফেরাচ্ছেন। এবার তাতে নয়া সংযোজন শিল্পী সনাতন দিন্দার। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন। দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন তিনি। জানিয়েছেন,  এমনিতেই দীর্ঘদিন ধরে পর্ষদে অনুপস্থিত ছিলেন তিনি, তেমন কোনও ভূমিকা ছিল না। এবার সদস্যপদ থেকে নিজেকে মুক্ত করলেন। (Sanatan Dinda)

২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন। একটানা ওই পদে ছিলেন তিনি। নিয়মিত মিটিংয়ে খুব একটা যেতেন না যদিও, সিদ্ধান্তগ্রহণ এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আর জি করে 'তিলোত্তমা' দিন্দার মৃত্যুর ঘটনাতেই যে এমন সিদ্ধান্ত নিলেন তিনি, তা জানিয়ে দিলেন তিনি। (RG Kar Protests)

সনাতন জানিয়েছেন, আর জি করে যে ঘটনা ঘটেছে, তাতে সমব্যথী তিনি। যেভাবে, প্রতিবাদ-আন্দোলন চলছে, তার পাশে রয়েছেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিলেন। আর জি করের ঘটনায় ইতিমধ্যেই সরকারি পুরস্কার ফিরিয়েছেন একের পর এক শিল্পী। রাজ্যে নাটকের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরত দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফেরান। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফেরান সঞ্জিতা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, "বিব্রত, বিরক্ত বর্তমান প্রশাসনের উপর। গোটা পৃথিবী রাস্তায়, তার পর আগুনে ঘি দিয়েছেন কাঞ্চন মল্লিক। তাঁর যা শরীরী ভঙ্গিমা, তা অত্যন্ত কদর্য। আমি ওঁর আচরণে প্রশাসনকেই দেখেছি। স্বাধীনতা সংগ্রামে সকলে সবকিছু উৎসর্গ করতেন। আমিও পুরস্কার উৎসর্গ করলাম। আমরা রাস্তায় নামিনি, সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি শিরদাঁড়া সোজা রেখে।"

আলিপুর দুয়ারের সাহিত্যিক, শিক্ষাবিদ পরিমল দে-ও পুরস্কার ফেরান। নাট্যকর্মী, আবহশিল্পী, শম্ভু মিত্র পুরস্কার প্রাপ্ত শুভদীপ গুহও পুরস্কার ফিরিয়েছেন। তিনি জানিয়েছেন, কাঞ্চন যা বলেছেন, তার পর আর পুরস্কার ঘরে রাখা যায় না, রাজ্য সরকারের কাছে অন্যায়ের বিরুদ্ধে পথে না নামার কোনও অঙ্গীকার করেননি তাঁরা। এভাবে দেশ চলতে পারে না। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন, তা ফিরিয়ে দেন সুদীপ্তা চক্রবর্তীও। নাট্য অ্যাকাডেমির সদস্যপদও ছেড়েছেন একজন। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, বাংলার শিল্পীরা কেন্দ্রের থেকে পুরস্কার ফেরাবেন কি না, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: 'দেশে ঘটলে কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো'? আর জি কর নিয়ে শিল্পীদের কটাক্ষ ব্রাত্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget