এক্সপ্লোর

CPM Meeting: জেলায় জেলায় সভা বামেদের, TMC-BJP-র বিরুদ্ধে সুর চড়াল CPM

Loksabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় মিটিং সিপিএমের।

কলকাতা: তৃণমূলের (TMC Jonogorjon Sabha) ব্রিগেডের পাল্টা সন্দেশখালিতে (Sandeshkhali) সভা করল বিজেপি। পিছিয়ে ছিল না বামেরাও। ব্রিগেডে তৃণমূলের সমাবেশের পাল্টা পথে নামল তারাও। রাজ্য়ের ৭ প্রান্তে সভা করল সিপিএম (CPM Meeting)। একযোগে তৃণমূল-বিজেপি-র বিরুদ্ধে সুর চড়ালেন সেলিম, বিমান, সুজন, মীনাক্ষীরা।

সুর চড়াল সিপিএম: রাজ্য়ের ৭ প্রান্তে সভা করে ঝড় তুলল সিপিএমও। একের পর এক সভা থেকে একযোগে তৃণমূল-বিজেপিকে উৎখাতের ডাক দিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্য়ায় থেকে বিমান বসু, সুজন চক্রবর্তীরা। এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “বাগানে যদি ঘাস জমে যায়। আপনি বেড়া দিয়ে আটকে রাখতে পারবেন না। গরু লাফিয়ে আপনার বাগানে ঘাসের সন্ধানে আসবে।যদি গরুকে ঠেকাতে হয়, তাহলে বাগানের ঘাস নিড়িয়ে দিতে হবে। পশ্চিম বাংলায় তৃণমূল যতক্ষণ থাকবে, ততক্ষণ ঘাসের লোভে গরু বিজেপি আসবে।’’

সোমবার সন্দেশখালিতে সভা করবে সিপিএম। তার আগে রবিবার ৭ জেলা থেকে সুর চড়াল সিপিএম। বীরভূমের রামপুরহাটে সুজন চক্রবর্তীর পাশাপাশি, মুর্শিদাবাদের ভগবানগোলায় সভা করেন মহম্মদ সেলিম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “এই যে সব দেখছেন, কালো কালো স্করপিও গাড়ি নিয়ে ঘোরে আর রাতে মা-বোনেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ইজ্জত লোটার চেষ্টা করে, আঙুল ফুলে কলাগাছ হয়েছে তো ১২ বছরে! আখের মেশিন দেখেছেন, আখ মাড়াইয়ের মেশিন? মোটা মোটা সব রডের মতন থাকে না আখ, সেগুলোকে মেশিনের মধ্য়ে ঢুকিয়ে দেয়। আর দুটো চাকা থাকে। তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে। আমরাও চাকাটা ঘোরাতে চাইছি। এই যত তৃণমূলের চোর আছে, তাদের সব রস নিংড়ে বার করে দিতে হবে। গোটা বাংলার মানুষকে শুষে নিয়েছে ওরা।’’

নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে এদিন পথসভা মীনাক্ষী মুখোপাধ্য়ায়। দলবদল নিয়ে তৃণমূল ও বিজেপিকে তীব্র নিশানা করেন তিনি। এদিন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আরে হাটে এত কম টাকাতে কোনও একটা বুড়ো হয়ে যাওয়া পাঁঠা বিক্রি হয় না। যত তৃণমূল আর বিজেপির বিধায়করা আজকে দলাদলি করছে। কীসের জন্য করছে?’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024:'অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গিয়েছি' উচ্ছ্বসিত যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget