এক্সপ্লোর

Coochbehar News: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ কোচবিহারে, ABVP-র ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধমার

West Bengal News: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এবিভিপির ঘেরাও অভিযান ঘিরে এদিন তেতে উঠল কোচবিহারের পুলিশ সুপারের অফিস চত্বর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Chaos) প্রতিবাদে এবিভিপির কোচবিহারের (Coochbehar) পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি এবিভিপি কর্মী-সমর্থকদের। কালো পিঠে ছড়িয়ে প্রতীকী প্রতিবাদ করলেন এবিভিপি কর্মী-সমর্থকরা।

পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এবিভিপির ঘেরাও অভিযান ঘিরে এদিন তেতে উঠল কোচবিহারের পুলিশ সুপারের অফিস চত্বর। এবিভিপির ঘেরাও অভিযান রুখতে আগেভাগেই দুটি ব্য়ারিকেড করে রেখেছিল পুলিশ। এবিভিপি কর্মী-সমর্থকরা প্রথম ব্য়ারিকেডের কাছে আসতেই আটকায় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি।

উত্তরবঙ্গের এবিভিপি-র সম্পাদক দীপ্ত দে বলেন, “লাগাতার মা-বোনেরা নির্যাতিত হয়ে আছে। কেন হচ্ছে এগুলো। পুলিশ কেন আটকাতে পারছে না। তাঁদের কাজ কি সন্ধে করে তৃণমূলের পার্টি অফিসে বসে আড্ডা দেওয়া। তারা আমাদেরকে এসপি অফিস পর্যন্ত পৌঁছতে দেয়নি। আমাদের ছাত্রদের সঙ্গে মারপিট করেছে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে।’’প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবিভিপি। সন্দেশখালির মহিলাদের একাংশের অভিযোগ, পিঠে তৈরির নাম করে, গভীর রাতে তাঁদেরকে নিয়ে যাওয়া হত, তৃণমূলের পার্টি অফিসে।  এদিন, কোচবিহারে কালো পিঠে ছড়িয়ে প্রতীকী প্রতিবাদ করেন এবিভিপি কর্মী-সমর্থকরা।

কী পরিস্থিতি সন্দেশখালির?

গতকাল দুপুর থেকে সন্দেশখালিতে অ্যাকশনে নামেন রাজীব কুমার। রাত কাটান পূর্ত দফতরের গেস্ট হাউসে। তার আগে পুলিশের বোটে চড়ে প্রায় ২ ঘণ্টা ধরে সন্দেশখালি, ধামাখালি, জেলিয়াখালি, তুষখালি-সহ বিভিন্ন দ্বীপে ঘোরেন DG। বাইকে চড়ে এলাকায় টহল দেন। সূত্রের খবর, মূলত সন্দেশখালির ভৌগলিক চেহারা বুঝতেই DG-র এই অভিযান। এরপর ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের SP-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। তার আগে গেস্ট হাউসে বৈঠক করেন প্রায় ৪০০ সিভিক ভলান্টিয়ারের সঙ্গেও। DG-র নির্দেশে রাত ৩টে পর্যন্ত বাইকে চড়ে সন্দেশখালিতে নজরদারি চালায় পুলিশ। সন্দেশখালিতে চতুর্থ দফায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রাত ১২টা থেকে ২৪ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত জারি থাকবে। ত্রিমোহিনী বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়া, কাঁকবেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার, ধামাখালি ঘাট, হালদার পাড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

আরও পড়ুন: Weather Update: আগামী কয়েকঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, ভিজল সংলগ্ন জেলাও

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget