এক্সপ্লোর

Sandeshkhali Chaos: 'ভীষণ ভয় লাগছে, পুলিশকেও মার, কত সাহস' প্রতিক্রিয়া আহত কনস্টেবলের মায়ের

West Bengal News: সন্দেশখালিতে ক্যাম্পে ঢুকে হামলা পুলিশের উপর। বিস্ফোরক আহত কনস্টেবলের মা।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) এবার আক্রান্ত হল পুলিশ। মাঝরাতে শীতুলিয়া ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়া হল। যে ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল সন্দেশখালিতে। কনস্টেবল সন্দীপ সাহার উপর এই আক্রমণের ঘটনায় তাঁর বৃদ্ধা মায়ের চোখেমুখে আতঙ্কের ছাপ। 

বিস্ফোরক আহত কনস্টেবলের মা: সন্দেশখালিতে নিরাপদ নয় পুলিশও। আর তাতেই আতঙ্কে পরিবার। আক্রান্ত কনস্টেবল সন্দীপ সাহা, নদিয়ার তেহট্টের বাসিন্দা।১২ বছর আগে পুলিশে চাকরি পান। সন্দেশখালিতে কর্মরত রয়েছেন প্রায় ৫ বছর। এদিন সন্দীপের মা বলেন, "বচসা থামানোর পরে রাত দেড়টার সময় হামলা। সবসময় চিন্তা হয়, জায়গা খারাপ। কতটা সাহস, পুলিশকেও ধরে পিটিয়ে দিচ্ছে। গুন্ডাদের জায়গা ওটা। ও যদি ফোনটা না করত, তাহলে কী হত! ওখানেই তো পড়ে থাকত।''

মাত্র ৩ মাসের ব্যবধানের পর ফের শিরোনামে সন্দেশখালি। ED-র পর এবার সেখানে আক্রান্ত হল পুলিশ। সন্দেশখালি ২ নম্বর ব্লকের শীতুলিয়ায়,  ফ্লাড সেন্টারের দোতলায় রয়েছে সন্দেশখালি থানার ক্যাম্প। সোমবার মাঝরাতে এই ক্যাম্পেই মাথা ফেটে রক্তাক্ত হন পুলিশ কনস্টেবল সন্দীপ সাহা। সেই সময় ক্যাম্পে ছিলেন ২জন কনস্টেবল। তৃতীয় জন ছুটিতে ছিলেন। কনস্টেবল সন্দীপ সাহার উপর হামলা হয়েছে বলে জানান ক্যাম্পেরই আর এক কনস্টেবল সৌমিত্র মণ্ডল।

চাঞ্চল্যকরভাবে আহত কনস্টেবলের সহকর্মী ওই ক্যাম্পেই কর্মরত আর এক পুলিশকর্মী সৌমিত্র মণ্ডল হামলার অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ঘটনার পর মঙ্গলবার সকালে এই ঘটনায় তৃণমূলের দুই স্থানীয় নেতা সহ তিনজনকে আটক করে জেলা পুলিশ। যদিও রাতে সেই তিনজনকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনায় রাত পর্যন্ত গ্রেফতারি শূন্য।

কেমন আছেন আহত কনস্টেবল?

এদিন ভোর ৪টে নাগাদ সন্দীপ সাহাকে ভর্তি করা হয় মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে। সন্ধেয় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে জমে থাকা রক্ত বের করা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রক্ত জমাট বাঁধা ছাড়া মাথায় আর কোনও গুরুতর আঘাত নেই। তবে আপাতত চারদিন রাখা হবে পর্যবেক্ষণে। মাথার চোটের আর কোনও শারীরিক সমস্যা হচ্ছে তা দেখতেই পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি, এবার CBI-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget