এক্সপ্লোর

CBI On Sandeshkhali: শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI ! BJP কর্মীর বয়ান রেকর্ড, 'চাই না শাহজাহান জেলের বাইরে বের হোক..'

CBI in Sandeshkhali : সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল CBI

শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI। সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল CBI.শাহজাহানের অত্য়াচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড। 'শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমরা চাই না শাহজাহান জেলের বাইরে বের হোক', CBI-এর কাছে বয়ান রেকর্ড নিয়ে দাবি বিজেপি কর্মীর। ধামাখালির গেস্ট হাউসে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড।

আরও পড়ুন, 'সিঁদুর নিয়ে নাটক করছে BJP, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং..', ! বিতর্কিত মন্তব্য TMC MLA-র

 এদিন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী, 'শাহজাহানের দাদাগিরি অতীত করেছি। অতীতই থাকবে।  আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান,  তিনবার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি।' সন্দেশখালি দু'নম্বর ব্লকের কানমারিতে দাঁড়িয়ে রবিবার বর্তমানে বহিষকৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আর প্রায় একইসময়ে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে সন্দেশখালিতে পৌঁছে গেল সিবিআই।  

সন্দেশখালি বিজেপি কর্মী ঝুমা মণ্ডল বলেন, আমরা চাই শাহজাহানের ফাঁসি হোক।  আমরা চাই শাহজাহানের ফাঁসি হোক। মঞ্চ থেকে বিরোধী দলনেতা যখন শেখ শাহজাহানকে একের পর এক আক্রমণ করেছেন, তখন সেখান থেকে ২০ কিলোমিটার দূরে, তাঁর বিরুদ্ধেই দায়ের হওয়া মামলার বয়ান নিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

 ২০২৪ সালের ৫ জানুয়ারি, রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ED। তার পর থেকে সামনে আসে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি! মহিলাদের ওপর অত্যাচার থেকে জমি দখল, গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে শাহজাহান অ্যান্ড কোং-এর বিরুদ্ধে। একাধিক মামলা দায়ের হয়। তেমনই একটি মামলায় সন্দেশখালির দাউদপুরের বাসিন্দা এবং অভিযোগকারী ঝুমা মণ্ডলের বয়ান রেকর্ড করতে তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। 

কিন্তু বিজেপি কর্মী ঝুমা সেইসময় ছিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের কানমারিতে শুভেন্দু অধিকারীর সভায়। ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সিবিআই আধিকারিকরা। তারপর তারা ফিরে আসেন ধামাখালিতে। একটি বেসরকারি গেস্টহাউসে লাঞ্চ সারেন।দলীয় কর্মসূচি সেরে সেখানেই পৌঁছন বিজেপি কর্মী। তারপর গেস্ট হাউসে বসে তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর সভায় তারা ব্যস্ত থাকার কারণে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন। তারপর ধামাখালিতে একটি গেস্টহাউসে তাঁর বয়ান নথিভুক্ত করেছেন তারা। তিনি জানিয়েছেন শেখ শাহজাহানের বিষেয়ই কথা হয়েছে। 

সন্দেশখালি  বিজেপি কর্মী  ঝুমা মণ্ডল বলেন, অভিযোগ অনেকদিন আগে থেকে জানানো ছিল। ওনারা আমার সঙ্গে কথা বলতে এসেছিল, একদম একান্ত এবং সেটা আমি একান্তভাবেই বলেছি। আমি এটা বলতে পারব না। ' শাহজাহানের কেসে আপনারা কি বিচার পাওয়ার দিকে এগোচ্ছেন? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, একদম, একদম, একদম। সিবিআইয়ের অফিসে বা সিবিআইকে এটা জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। সেভাবে শাহজাহানকে জেলে রাখা, জেলে আছে এবং শাহজাহান সাজা পাবে। তাঁর সাজা আমরা চাই ফাঁসি।'

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা
Weather Update: আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
TMC MP Nadimul Haque: কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের
কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget