এক্সপ্লোর

Operation Sindoor: 'সিঁদুর নিয়ে নাটক করছে BJP, গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং..', ! বিতর্কিত মন্তব্য TMC MLA-র

TMC MLA Attacks On Operation Sindoor : অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়কের

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল গোটা দেশ। সামরিক ইস্যুতে কংগ্রেস থেকে তৃণমূল প্রত্য়েকেই কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল সেসময়। এমনকি বিদেশ সফরে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, শাসকদলের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যখন আমার দেশের জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে, তখন দেশের স্বার্থই সবার উপরে আসে।'এমনকি ভারতীয় সেনা কীভাবে জঙ্গিদের নিকেশ করেছে, তা নিয়েও প্রশংসা করতে শোনা যায়। এমন এক আবহে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ। ঠিক এমন এক সময়ে 'অপারেশন সিঁদুর ( Operation Sindoor )' নিয়ে এবার বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন, 'কত বড় আস্থায় আঘাত !' দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের প্যাকেট দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, 'সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং'। তৃণমূল বিধায়কের এই মন্তব্য়ে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।  এই বক্তব্যের সমালোচনা করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।  

নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এখানেই শেষ নয়, বুধবার দুর্গাপুরের কর্মিসভা থেকে এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে আক্রমণ শানান তিনি।

পাণ্ডবেশ্বরের  তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু? কত বড় বেইমান। কিন্তু ২৮ জনের যে মৃত্য়ু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হল?  লোকগুলো এল, মারল পহেলগাঁওয়ে। আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো ? কই কেন্দ্রীয় সরকার, এত লড়াই, কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না। আসলে কখনও খুঁজে পাওয়া যায় না। কারণ এটা একটা গেম প্ল্য়ান। একদল দুষ্কৃতী ওখানে চলে এল, পহেলগাঁওয়ে কিন্তু  তার তিনদিন আগে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।'

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget