এক্সপ্লোর

Sandeshkhali Violence:'সন্দেশখালির অভিযোগকারী মহিলারা ফর্সা, তাঁরা আদিবাসী নন',TMC বিধায়কের 'কুকথা'য় নিন্দার ঝড়

আন্দোলনকারী মহিলাদের সম্পর্কেই এবার বেলাগাম মন্তন্য করলেন তৃণমূল বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, অর্থাৎ যাঁর পদ কি না, রাজ্যের একজন ক্যাবিনেটমন্ত্রীর সমতুল

রুমা পাল, ঝিলম করঞ্জাই এবং বিটন চক্রবর্তী, কলকাতা: সন্দেশখালিতে তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে যে সব মহিলারা প্রতিবাদে গর্জে উঠেছেন, তাঁরা কারা? সেই পরিচয় খোলসা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টদের একাংশ। 

সন্দেশখালির মহিলাদের একাংশের গুচ্ছ গুচ্ছ ভয়ঙ্কর অভিযোগ। কয়েকদিন আগেও যারা লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন, আজ তাঁরা ভয়ে-আতঙ্কে-উদ্বেগে মুখ ঢাকছেন। আর এই আন্দোলনকারী মহিলাদের সম্পর্কেই এবার বেলাগাম মন্তন্য করলেন তৃণমূল বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, অর্থাৎ যাঁর পদ কি না, রাজ্যের একজন ক্যাবিনেটমন্ত্রীর সমতুল....সেই নারায়ণ গোস্বামী। 

কী বলেছেন তিনি? 

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, 'একটা তফশিলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে, তাঁদের দৈহিক গঠন এবং দেহের রঙ দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট। তাঁদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, তথাকথিত আমরা বলি ফর্সা, শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা এসেছেন, তাঁরা সব ধবধবে ফর্সা'। 

এক্সতিনি এও বলেন, 'সন্দেশখালির বাসিন্দাদের নিয়ে আমরা আলাদা করে বসি। যেমন, তাঁরা বললেন ধর্ষণের কোনও অভিযোগ তাঁরা জানেন না, হয়নি। এটা বাড়তি কথা বলছে। এবং আরও একটা যুক্তিসঙ্গত কথা বললেন, যে কথাতে আমার মনে হল, যুক্তি আছে। বলল, তফশিলি আদিবাসী সম্প্রদায়ের যে মানুষগুলো, যারা অত্যাচারিত, যারা ধর্ষিত, যারা টিভির সামনে এসে বলল, কারা বলল? একটা তফশিলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে, তাঁদের দৈহিক গঠন এবং দেহের রঙ দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট। তাঁদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, তথাকথিত আমরা বলি ফর্সা, শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা এসেছেন, তাঁরা সব ধবধবে ফর্সা! তাহলে কি তাঁরা সিডিউলড ট্রাইব, তাহলে কি তাঁরা আদিবাসী জনগোষ্ঠী?' 

তিনি বলেন, 'আমরা এটা দলগতভাবে অনুসন্ধান করছি। দরকার হলে পুলিশ-প্রশাসনকেও দেব। যে মুখগুলোকে সামনে আনা হয়েছে, তাঁরা সিপিএমের মহিলা সমিতির সদস্যা। কেউ আশাকর্মী, কেউ ICDS-এর কর্মী। ঘটনা যা ঘটেছে, সেটাকে অনেক বড় করে আরও কিছু চিত্রপরিচালক, চিত্রনাট্য, এর মাধ্যমে সারা বাংলায় একটা কৃত্রিম অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে।'

এই মন্তব্য নিয়েই নিন্দার ঝড় উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমি তফশিলি জাতি উপজাতি কমিশনকে বলব, এই নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় SC-ST আইনে FIR করা উচিত।' 

শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো শাসক নেতার বিরুদ্ধে সন্দেশখালি যখন ফুঁসছে তখন, অভিযোগকারিণীদের পরিচয় নিয়েই প্রশ্ন তুললেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'অত্যন্ত আপত্তিকর। নিম্নরুচির, সংকীর্ণ মানসিকতার এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের কাছে অপ্রত্যাশিত নয়। এদের মন্ত্রীরা আগে দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে কথা বলেছে। এদের (তৃণমূল) নেতারা কখনও জগদীপ ধনকড়কে তাঁর শারীরিক আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছেন। কখনও সি ভি আনন্দ বোসকেও ব্যঙ্গ করেছেন।'

সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget